দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র মজুতে ইসরায়েলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
২৮ এপ্রিল ২০২৫, ১১:১৫আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ১২:২৬

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা দক্ষিণ বৈরুতের একটি ভবনে হামলা চালিয়েছে। ওই ভবনে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র মজুত ছিল বলে দাবি করেছে তারা। রবিবারের (২৭ এপ্রিল) এই হামলা ইরান-সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের মধ্যে বিদ্যমান নাজুক যুদ্ধবিরতির আরও একটি পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রয়টার্সের সরাসরি সম্প্রচারে দেখা যায়, ভবনটি থেকে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উড়ছে। ইসরায়েলি সেনাবাহিনী হাদাথ অঞ্চলের বাসিন্দাদেরকে সেখান থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ার প্রায় এক ঘণ্টা পর, সেখানে হামলা চালায়।

এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টজ বলেন, হিজবুল্লাহর নির্ভুল ক্ষেপণাস্ত্রসমূহ ইসরায়েল রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ হুমকি সৃষ্টি করেছে।

হিজবুল্লাহর পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনও মন্তব্য আসেনি।

এই সর্বশেষ হামলা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত বছরের বিধ্বংসী সংঘাতের অবসান ঘটানো যুদ্ধবিরতির ওপর চাপ সৃষ্টি করেছে।

জাতিসংঘের লেবানন বিষয়ক বিশেষ সমন্বয়ক জিনিন হেনিস-প্লাসকার্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, দক্ষিণ বৈরুতের উপশহরে হামলা আবারও জনমনে আতঙ্ক এবং সহিংসতা ফিরে আসার আশঙ্কা তৈরি করেছে।

তিনি আরও বলেন, আমরা সকল পক্ষকে আহ্বান জানাই যেন তারা এমন কোনও পদক্ষেপ থেকে বিরত থাকে যা যুদ্ধবিরতি ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাবের বাস্তবায়নকে আরও দুর্বল করে দেয়। এই প্রস্তাবই ২০০৬ সালের ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধের অবসান ঘটিয়েছিল।

এ মাসের শুরুর দিকে ইসরায়েলি বিমান হামলায় বৈরুতের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর এক কর্মকর্তাসহ চারজন নিহত হয়। এর পাঁচ দিনের ব্যবধানে হিজবুল্লাহ নিয়ন্ত্রিত এলাকায় এটি ছিল দ্বিতীয় ইসরায়েলি হামলা।

দক্ষিণ বৈরুতে হামলাগুলো এমন সময়ে আবারও শুরু হয়েছে যখন অঞ্চলজুড়ে সহিংসতার মাত্রা বেড়েছে। দুই মাসের যুদ্ধবিরতির পর ইসরায়েল গাজায় আবারও হামলা শুরু করেছে এবং ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের ওপর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

/এস/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী