রাফায় ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি হামলা, নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক
০১ জুন ২০২৫, ১৫:১১আপডেট : ০১ জুন ২০২৫, ১৫:১১

দক্ষিণ গাজার রাফার একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি ট্যাংকের গোলাবর্ষণ ও গুলিতে অন্তত ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছে। রবিবার (১ জুন) ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা ও হামাস-সম্পর্কিত সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ওই হামলায় আরও অন্তত ১১৫ জন আহত হয়েছে। তবে এই রিপোর্ট নিয়ে ইসরায়েলের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রাফার স্থানীয় সাংবাদিক মোহাম্মদ ঘারীব বিবিসিকে বলেন, যুক্তরাষ্ট্র- সমর্থিত ও তহবিলপ্রাপ্ত একটি মানবিক ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে হাজার হাজার ফিলিস্তিনি জড়ো হয়েছিল। ঠিক তখনই ইসরায়েলি ট্যাংক এসে জনতার ওপর গুলি চালায়।

স্থানীয় সাংবাদিক ও কর্মীরা ভয়াবহ দৃশ্যের ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, আহত ও মৃত ব্যক্তিদের গাধার গাড়িতে করে রাফার আল-মাওয়াসি এলাকায় রেডক্রসের ফিল্ড হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এলাকাটি ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন। ফলে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

ঘারীব বলেন, স্থানীয় সময় ভোর সাড়ে ৪টার দিকে আল-আলাম রাউন্ডআবাউটের কাছে গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন পরিচালিত কেন্দ্রের কাছে লোকজন জড়ো হয়। তখনই ইসরায়েলি সেনারা গুলি চালায়।

‘নিহত ও আহতরা অনেকক্ষণ ধরে মাটিতে পড়ে ছিল’ বলে জানান ঘারীব।

ইসরায়েল-সমর্থিত এই জিএইচএফ সংস্থাটি সম্প্রতি গাজায় ত্রাণ কার্যক্রম শুরু করেছে।

রেডক্রস ফিল্ড হাসপাতালের এক চিকিৎসক বলেন, তারা ১৫টি মৃতদেহ এবং ৫০ জন আহত ব্যক্তিকে গ্রহণ করেছে। আহতদের খান ইউনিসের নাসের হাসপাতালে স্থানান্তরের প্রস্তুতি চলছে।

গত ২৮ মে হামাস অভিযোগ করেছিল, জিএইচএফের একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি হামলায় তিন ফিলিস্তিনি নিহত এবং ৪৬ জন আহত হয়েছে। তবে জিএইচএফ এই অভিযোগ অস্বীকার করেছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বিপুল সংখ্যক ফিলিস্তিনি যখন ওই ত্রাণ বিতরণ কেন্দ্রে ভিড় করে, তখন তাদের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার জন্য তারা কেন্দ্রের বাইরে সতর্কতামূলক গুলি ছোড়ে।

ইসরায়েলি হামলার এসব ঘটনা রাফায় চলমান মানবিক সংকটের ভয়াবহতাকে তুলে ধরে। সেখানে সাম্প্রতিক ইসরায়েলি সামরিক অভিযানে ত্রাণ এবং জরুরি সেবাগুলোতে প্রবেশ কঠিন হয়ে পড়েছে।

শনিবার বিশ্ব খাদ্য কর্মসূচির মতে, গাজায় ত্রাণ ট্রাকগুলোর দিকে ভিড় করে ছুটে যায় জনতা — যা ক্ষুধা ও মরিয়া অবস্থার এক চিত্র।

এই ঘটনার মধ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির চেষ্টা চালাচ্ছে।

/এস/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি