জানতেন সব কিছু, ইরান-ইসরায়েল যুদ্ধের শঙ্কা নিয়ে চিন্তিত নন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুন ২০২৫, ২৩:৫৫আপডেট : ১৩ জুন ২০২৫, ২৩:৫৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলের ইরানে হামলার বিষয়ে আমরা সব জানতাম। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও জানান, আমি চেয়েছিলাম ইরান যেন অপমান ও ধ্বংসের হাত থেকে বাঁচে।

ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে ট্রাম্প বলেছেন, এই উত্তেজনা একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে পরিণত হওয়ার শঙ্কা নিয়ে তিনি চিন্তিত নন।

ফোনে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, আমি সত্যিই চেয়েছিলাম একটা সমঝোতা হোক। এখনও দেরি হয়ে যায়নি, ইরান এখনও চুক্তির পথে ফিরতে পারে।

ইসরায়েলি হামলার পর ইরানের পারমাণবিক কর্মসূচির সক্রিয়তা নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছেন ট্রাম্প।

তিনি আরও জানান, রবিবার ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বৈঠকের সময় নির্ধারিত হয়েছে। এতে বিশেষ মার্কিন দূত স্টিভ উইটকফ ইরানি প্রতিনিধিদের সঙ্গে বসবেন। তবে এই বৈঠক আদৌ হবে কি না, সে বিষয়ে সন্দিহান ট্রাম্প।

এর আগে এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তারা (ইরান) একটা সুযোগ হারিয়েছে। কিন্তু এখন হয়তো আরেকটা সুযোগ পেতে পারে। দেখা যাক।

তিনি দাবি করেন, ইরানি কর্মকর্তারা তাকে ফোন করে জানিয়েছেন, তারা এখনও একটি চুক্তি করতে চান।

/এএ/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের