ইসরায়েলে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক
১৪ জুন ২০২৫, ০০:২৫আপডেট : ১৪ জুন ২০২৫, ০০:৪৩

ইরান থেকে ইসরায়েলের উদ্দেশে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করার কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার এক টেলিভিশন ব্রিফিংয়ে তারা জানায়, এই হুমকি প্রতিহত করতে সক্রিয়ভাবে কাজ করছে প্রতিরক্ষা বাহিনী। ইরান বলেছে, শতাধিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ইসরায়েলি হামলার জবাব দিতে শুরু করেছে তেহরান।

সাধারণ জনগণকে নিরাপদ আশ্রয়ে ঢুকে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

ব্রিফিং চলাকালে হঠাৎ করে সম্প্রচার বন্ধ হয়ে যায়। পরে এক ইসরায়েলি কর্মকর্তা জানান, ইসরায়েলের মধ্যাঞ্চলের দিকে ইরানি হামলার কারণে তা বন্ধ করা হয়েছে।

জেরুজালেমের আকাশে ক্ষেপণাস্ত্র। ছবি: রয়টার্স

তেল আবিবে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর সেখান থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, ইরান কিছুক্ষণ আগে ইসরায়েলের দিকে কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। 

ইসরায়েলের জরুরি চিকিৎসা সেবা সংস্থা জানিয়েছে, এখন পর্যন্ত আহত হওয়ার কোনও খবর পাওয়া যায়নি।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, ইসরায়েলি হামলার জবাব দিতে শুরু করেছে ইরান। কয়েক মিনিট আগে, দখলকৃত অঞ্চলগুলোতে শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে জায়নবাদী শাসনের বর্বর হামলার বিরুদ্ধে সুনির্দিষ্ট জবাব শুরু হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রেখেছে ইরান। আপনারা যে বিস্ফোরণের শব্দ শুনছেন তা প্রতিরোধ বা ক্ষেপণাস্ত্রের পতনের ফলে হচ্ছে। আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রমাগত হুমকি শনাক্ত করে তা মোকাবিলা করছে।

সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্থানীয় সময়  রাত ১০টায় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন বলে জানিয়েছে দেশটির টেলিভিশন  চ্যানেল ১২।

ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেন, মিত্রদের সাহায্য ছাড়াই যে কোনও পাল্টা আঘাত মোকাবিলার ক্ষমতা রয়েছে ইসরায়েলের।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, ইসরায়েল যুদ্ধ শুরু করেছে। ইসরায়েল নিজের অপরাধের পরিণতি থেকে নিরাপদে থাকবে না। আমাদের প্রতিক্রিয়া যে অর্ধেক হবে না, ইরানি জাতিকে তা নিশ্চিত করতে হবে।

তিনি ইঙ্গিত দিয়েছিলেন, ইসরায়েলের হামলার কঠোর ও পূর্ণাঙ্গ প্রতিশোধ নেবে ইরান।

 

সূত্র: রয়টার্স, টাইমস অব ইসরায়েল

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম