আক্রমণ চলতে থাকলে ‘তেহরান জ্বলবে’, হুঁশিয়ারি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক
১৪ জুন ২০২৫, ১৮:০৪আপডেট : ১৪ জুন ২০২৫, ১৮:০৪

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া অব্যাহত রাখলে ‘তেহরান জ্বলবে।’ শনিবার (১৪ জুন) নতুন হামলা নিয়ে ইরানকে এ হুঁশিয়ার করেছেন তিনি। এর আগে সকালে ইসরায়েলে ইরানের প্রতিশোধমূলক হামলায় অন্তত ৩ জন নিহত হয়। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অব স্টাফের সঙ্গে একটি মূল্যায়ন বৈঠকের পর প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টজ বলেন, ইসরায়েলি নাগরিকদের ক্ষয়ক্ষতির জন্য ইরানকে চরম মূল্য দিতে হবে।

তিনি বলেন, ‘খামেনি (ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী) যদি ইসরায়েলের ঘরবাড়িতে ক্ষেপণাস্ত্র ছোড়া চালিয়ে যান — তেহরান জ্বলবে।’

এক ইসরায়েলি সামরিক কর্মকর্তা শনিবার বলেছেন, ইসরায়েলি বাহিনী ইরানে আরও হামলার জন্য প্রস্তুত রয়েছে।  সরকারিভাবে পরিচয় প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘এটা এখানেই শেষ নয়।’

ইসরায়েলের হামলায় যুদ্ধবিমান এবং আগেই চোরাইপথে প্রবেশ করানো ড্রোন ব্যবহার করে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনা ও শীর্ষ জেনারেল ও বিজ্ঞানীদের লক্ষ্যবস্তু বানানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা ইরানের পারমাণবিক প্রকল্পে যুক্ত নয় শীর্ষ বিজ্ঞানী ও বিশেষজ্ঞকে হত্যা করেছে।

ইরানের জাতিসংঘে নিযুক্ত দূত জানান, এই হামলায় ৭৮ জন নিহত এবং ৩২০ জনের বেশি আহত হয়েছেন।

এর জবাবে ইরান ইসরায়েলের দিকে একের পর এক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। জেরুজালেম ও তেল আবিবের আকাশ রাতভর বিস্ফোরণে আলোয় উদ্ভাসিত হয় এবং নিচের ভবনগুলো কেঁপে ওঠে।

ইসরায়েল ও ইরান উভয়ই জানিয়েছে, তাদের পাল্টা হামলা অব্যাহত থাকবে, যা মধ্যপ্রাচ্যে আরেকটি দীর্ঘমেয়াদি সংঘাতের আশঙ্কা বাড়িয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার বলেন, তার লক্ষ্য হলো ইসরায়েলের প্রতি যেকোনো ইরানি হুমকি নির্মূল করা। ইরানিদের তাদের নেতাদের বিরুদ্ধে বিদ্রোহ করার আহ্বানও জানান তিনি।

নেতানিয়াহু বলেন, ইসরায়েল ইরানি সরকারের পতনকে স্বাগত জানাবে। যদিও তারা সরাসরি তা ঘটানোর চেষ্টা করছে না।

/এস/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম