ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিরোধের হার কমছে ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
২১ জুন ২০২৫, ১২:০৮আপডেট : ২১ জুন ২০২৫, ১২:০৮

ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ইসরায়েলি সক্ষমতা উল্লেখযোগ্য হারে কমেছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের সাবেক এক গোয়েন্দা কর্মকর্তা। তিনি মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে বলেন, ইরানের ক্ষেপণাস্ত্রগুলোর গতি বেড়ে যাওয়ায় ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা পর্যাপ্ত সময় পাচ্ছে না প্রস্তুতির জন্য। যার ফলে গত ২৪ ঘণ্টায় তারা মাত্র ৬৫ শতাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পেরেছে। যেখানে আগের দিন এই হার ছিল ৯০ শতাংশ।

নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা জানান, ইরান এখন আরও উন্নত গাইডেন্স সিস্টেম এবং দ্রুতগামী ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। এই কারণে সতর্কতা জানানোর সময় ১০ মিনিট থেকে কমে ৬ মিনিটে নেমে এসেছে।

তিনি আরও বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, ইরান এখন ক্ষেপণাস্ত্রের চূড়ান্ত পর্যায়ে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য আলাদা নেভিগেশন সিস্টেম ব্যবহার করছে। যেমনটি বেয়ারশেভার হাসপাতালে করা হামলায় ব্যবহার করা হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ইরান সর্বশেষ হামলায় একটি একাধিক ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। যা দেশটির প্রতিরক্ষা ব্যবস্থার জন্য নতুন এক চ্যালেঞ্জ। ইসরায়েলি আর্মি রেডিওকে দুজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, গুশ ডানে আঘাত হানা ক্ষেপণাস্ত্রটি কয়েকটি ছোট ক্ষেপণাস্ত্রবাহী ছিল।

ইসরায়েলি পত্রিকা মারিভ জানিয়েছে, ইরান সম্প্রতি যে  নতুন ক্ষেপণাস্ত্র  ব্যবহার করেছে  সেটির ওয়ারহেডের ওজন শাহাব-৩ এর চেয়ে অনেক বেশি। এটি প্রায় এক টনের বেশি বিস্ফোরক বহন করতে সক্ষম।

ইসরায়েলি অভিযানে ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হলেও ইরান এখনও প্রতিশোধমূলক হামলা চালানোর মতো পর্যাপ্ত অস্ত্রভাণ্ডার ও সক্ষমতা ধরে রেখেছে বলে জানিয়েছেন ওই গোয়েন্দা কর্মকর্তা। তিনি বলেছেন, তেহরান এখন কৌশলগত ধৈর্যের অবস্থানে আছে। যারা মনে করছে ইরানি সরকার ধ্বংসের দ্বারপ্রান্তে তারা ভুল করছেন।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী