ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলে বিদ্যুৎ বিভ্রাট

আন্তর্জাতিক ডেস্ক
২৩ জুন ২০২৫, ১৬:২২আপডেট : ২৩ জুন ২০২৫, ১৬:২২

দক্ষিণ ইসরায়েলের একটি ‘কৌশলগত’ বিদ্যুৎ স্থাপনার কাছে ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানায় সেখানে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। তবে কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করা হয় বলে জানিয়েছে ইসরায়েল ইলেকট্রিক করপোরেশন (আইইসি)। সোমবার এই হামলা চালায় ইরান। টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

আইইসি জানায়, ক্ষেপণাস্ত্র আঘাতের কারণে দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি শহর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মেরামত ও ঝুঁকি দূরীকরণের কাজ শুরু করে। এসব কার্যক্রম নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে পরিচালিত হয়।

পরে এক বিবৃতিতে সংস্থাটি জানায়, সকালে পাওয়ার স্টেশনের কাছে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর বিচ্ছিন্ন হওয়া বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হয়েছে। সব গ্রাহক এখন আবার বিদ্যুৎ পাচ্ছেন।

ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) প্রাথমিক মূল্যায়নে বলা হয়, ইরান থেকে ছোড়া ছয় থেকে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একাধিক ধাপে প্রায় ৪০ মিনিট ধরে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এটি চলমান যুদ্ধের মধ্যে অন্যতম দীর্ঘ ক্ষেপণাস্ত্র হামলা বলে মনে করছে কর্তৃপক্ষ।

এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর নিশ্চিত করা হয়েছে।

ইরানি ক্ষেপণাস্ত্র হামলার সময় জেরুজালেমসহ ইসরায়েলের বিভিন্ন শহরে সাইরেন বাজতে শুরু করে। এতে ইসরায়েলের পার্লামেন্ট নেসেট কমিটির বৈঠকগুলো স্থগিত করে আইনপ্রণেতারা নিরাপদ আশ্রয়ে চলে যান। হোম ফ্রন্ট কমান্ডের সতর্কবার্তা পাওয়ার পর দেশজুড়ে সাইরেন বেজে ওঠে বলে জানায় স্থানীয় সংবাদমাধ্যম।

/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী