হামলার শিকার পারমাণবিক স্থাপনায় জাতিসংঘ পরিদর্শন ঠেকানোর ইঙ্গিত ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
২৮ জুন ২০২৫, ১৩:০৪আপডেট : ২৮ জুন ২০২৫, ১৩:০৪

জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের অনুরোধ করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইঙ্গিত দিয়েছেন যে, তেহরান যে কোনও অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে। শুক্রবার (২৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এমন ইঙ্গিত দেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পোস্টে তিনি বলেন, ‘(আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি’র) তথাকথিত সুরক্ষা চুক্তির অজুহাতে বোমাবর্ষণের শিকার স্থাপনাগুলো পরিদর্শনের ওপর যে জোর তিনি দিচ্ছেন, তা অর্থহীন এবং সম্ভবত উদ্দেশ্যপ্রণোদিত।’

আরাঘচি আরও বলেন, ‘ইরান তার স্বার্থ, জনগণ এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নেওয়ার অধিকার সংরক্ষণ করে।’

আইএইএ এক বিবৃতিতে আগেই জানায়, ‘(গ্রোসি) ইরানে আইএইএ পরিদর্শকদের যাচাই-বাছাই কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন, যেটা সংস্থার সঙ্গে ইরানের স্বাক্ষরিত বিস্তৃত সুরক্ষা চুক্তির আওতায় বাধ্যতামূলক।’

বুধবার ইরানের পার্লামেন্ট একটি বিল অনুমোদন করেছে, যাতে আইএইএ-এর সঙ্গে সহযোগিতা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই পদক্ষেপ আসে ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক বিমানযুদ্ধের পর, যেখানে ইসরায়েল দাবি করে যে তারা তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতে চায়। এরপর যুক্তরাষ্ট্র তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।

/এস/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী