ইভিন কারাগারে ইসরায়েলি হামলায় নিহত ৭১: ইরান

আন্তর্জাতিক ডেস্ক
২৯ জুন ২০২৫, ১৩:৪৬আপডেট : ২৯ জুন ২০২৫, ১৩:৪৬

ইরানের রাজধানী তেহরানের ইভিন কারাগারে ২৩ জুন ইসরায়েলের হামলায় ৭১ জন নিহত হয়েছে। রবিবার (২৯ জুন) দেশটির বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গির বিষয়টি নিশ্চিত করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইরানের সঙ্গে ইসরায়েলের বিমানযুদ্ধের শেষদিকে, ইসরায়েল তেহরানের কুখ্যাত রাজনৈতিক বন্দিদের কারাগার ইভিনে হামলা চালায়। এটা ছিল একটি বার্তা যে, তারা কেবল সামরিক বা পারমাণবিক স্থাপনাই নয়, বরং ইরানি শাসনব্যবস্থার প্রতীক হিসেবেও লক্ষ্যবস্তু নির্ধারণ করছে।

বিচার বিভাগের সংবাদমাধ্যম ‘মিজান’-এ প্রকাশিত এক বক্তব্যে জাহাঙ্গির বলেন, ‘ইভিন কারাগারে হামলায় ৭১ জন শহীদ হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন প্রশাসনিক কর্মচারী, সামরিক প্রশিক্ষণে থাকা যুবক, বন্দিরা, বন্দিদের সঙ্গে দেখা করতে আসা পরিবারের সদস্য এবং কারাগারের আশপাশে বসবাসকারী সাধারণ মানুষ।’

এর আগে জাহাঙ্গির জানিয়েছিলেন, হামলায় কারাগারের প্রশাসনিক ভবনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং এতে বহু হতাহত হন।

বিচার বিভাগ আরও জানায়, বেঁচে থাকা বন্দিদের তেহরান প্রদেশের অন্যান্য কারাগারে সরিয়ে নেওয়া হয়েছে।

ইভিন কারাগারে বহু বিদেশি নাগরিক বন্দি রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন দুই ফরাসি নাগরিক—সেসিল কোলার ও জ্যাক পারিস। তারা তিন বছর ধরে বন্দি আছেন।

হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারো বলেন, ‘তেহরানের ইভিন কারাগারে হামলায় আমাদের নাগরিক সেসিল কোলার ও জ্যাক পারিসের জীবন ঝুঁকিতে পড়েছে। এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’

/এস/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি