ইরাকে শপিং সেন্টারে অগ্নিকাণ্ডে হতাহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুলাই ২০২৫, ১৪:০১আপডেট : ১৭ জুলাই ২০২৫, ১৪:১৫

ইরাকের পূর্বাঞ্চলীয় কুত শহরের একটি শপিং মলে অগ্নিকাণ্ডে অন্তত ৫০ জন নিহত ও আহত হয়েছেন। বৃহস্পতিবার ইরাকের সরকারি সংবাদমাধ্যমে এ তথ্য জানান ওয়াসিত প্রদেশের গভর্নর মোহাম্মদ আল মিয়াহি। তিনি বলেন, একটি বড় শপিং সেন্টারে মর্মান্তিক অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত নিহত ও আহত মিলিয়ে প্রায় ৫০ জনকে শনাক্ত করা হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বুধবার গভীর রাতে কুত শহরের হাইপার মল–এ আগুন লাগে। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয় বলে জানান গভর্নর মিয়াহি।

স্থানীয় সময় রাত ৪টা পর্যন্ত অ্যাম্বুলেন্স দুর্ঘটনাস্থল থেকে হতাহতদের হাসপাতালে নিয়ে যায়। রাজধানী বাগদাদ থেকে প্রায় ১৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত কুত শহরের একটি হাসপাতালে আহতদের ভর্তির পর চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

এএফপির এক প্রতিবেদকের বরাতে বলা হয়েছে, শপিং মলটি মাত্র পাঁচ দিন আগে উদ্বোধন করা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনের সূত্রপাত হয়েছিল ভবনের প্রথম তলায়। হাসপাতালে কয়েকটি পোড়া মরদেহ দেখা গেছে বলেও জানান ওই প্রতিবেদক।

ওয়াসিত প্রদেশে তিন দিনের শোক ঘোষণা করেছেন গভর্নর মিয়াহি। একই সঙ্গে শপিং মলের মালিক ও ভবনের নির্মাতার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন।

ইরাকে ভবন নিরাপত্তা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতির কারণে এর আগেও একাধিক প্রাণঘাতী অগ্নিকাণ্ড ঘটেছে বলে আন্তর্জাতিক সংস্থাগুলো সতর্ক করে এসেছে।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম