যুদ্ধবিরতি ভঙ্গ, দ্রুজদের সুরক্ষার অঙ্গীকার সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুলাই ২০২৫, ২৩:৪৮আপডেট : ১৭ জুলাই ২০২৫, ২৩:৪৮

সিরিয়ার সংখ্যালঘু দ্রুজ জনগোষ্ঠীকে সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। বৃহস্পতিবার (১৭ জুলাই) এক বিবৃতিতে এ প্রতিশ্রুতি দেন তিনি। সেইসঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে সিরিয়াকে বিভক্ত করার চেষ্টার অভিযোগ করেছেন সিরিয়ার এই নেতা। সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলের ব্যাপক হামলার পর এ অভিযোগ করেন তিনি।এর আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সিরিয়ার সরকারি বাহিনী ও দ্রুজ যোদ্ধাদের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সিরিয়াবাসীর উদ্দেশে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট শারা বলেন, ইসরায়েল আমাদের জনগণের ঐক্য ভাঙতে চায় এবং প্রাক্তন শাসনের পতনের পর থেকেই আমাদের স্থিতিশীলতা বিনষ্ট ও বিভেদ সৃষ্টির চেষ্টায় লিপ্ত রয়েছে।

বুধবার রাতে ইসলামপন্থি নেতৃত্বাধীন সরকারের বাহিনী দ্রুজদের বসবাসরত শহর সুয়েইদা থেকে সরে যায়। সম্প্রতি ওই শহরে সরকারপন্থি বাহিনী, দ্রুজ যোদ্ধা এবং বেদুইন উপজাতিদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। কয়েক দিনের সংঘর্ষে সেখানে বহু মানুষ নিহত হয়েছে।

এরই মধ্যে বুধবার দামেস্কে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েল জানায়, তারা সিরিয়ার দ্রুজদের সুরক্ষা দিতে চায়—এই সংখ্যালঘু গোষ্ঠীটি লেবানন এবং ইসরায়েলেও বসবাস করে।

তবে উদ্বেগজনকভাবে এক বেদুইন সামরিক কমান্ডার রয়টার্সকে জানিয়েছেন, বেদুইন যোদ্ধারা সুয়েইদা প্রদেশে দ্রুজ যোদ্ধাদের বিরুদ্ধে একটি নতুন অভিযান শুরু করেছে। এই যুদ্ধবিরতি কেবল সরকারপন্থি বাহিনীর জন্য প্রযোজ্য।

বেদুইনরা তাদের গ্রেফতারকৃত সহযোদ্ধাদের মুক্ত করার লক্ষ্যে এই অভিযান চালাচ্ছে বলে জানান তিনি।

একজন স্থানীয় সাংবাদিক জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে দক্ষিণ সিরিয়ার সুয়েইদা শহরের রাস্তায় ৬০টির বেশি মৃতদেহ দেখা গেছে। স্থানীয় এক রিপোর্টার রায়ান মারুফ রয়টার্সকে বলেন, তিনি একটি বাড়িতে ১২ জনের একটি পরিবারের মৃতদেহ পেয়েছেন, যার মধ্যে নারী ও এক বৃদ্ধ ছিলেন।

ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনামলে প্রায়ই সিরিয়ায় হামলা চালাতো ইসরায়েল। এবছরও একাধিকবার এবছরও হামলা চালিয়েছে তারা। ইসরায়েল বলছে, নতুন সিরিয়ার নেতারা মূলত ছদ্মবেশধারী জিহাদবাদী এবং ইসরায়েল সীমান্তবর্তী অঞ্চলে তাদের সেনা মোতায়েন করতে দেওয়া হবে না।

আল-শারা একসময় আল-কায়েদার একটি শাখার নেতৃত্বে ছিলেন। ২০১৬ সালে সশস্ত্র সংগঠনটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন তিনি। গত বছর তাঁর নেতৃত্বে সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতন হয়। এর পর থেকে তিনি সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। আজ আল-শারা বলেন, দ্রুজদের বিরুদ্ধে সহিংসতাকারীদের জবাবদিহির আওতায় আনবেন তিনি।

দ্রুজ একটি ক্ষুদ্র ধর্মীয় গোষ্ঠী। ধর্মবিশ্বাসের দিক থেকে তারা ইসলামের একটি শাখা হিসেবে বিবেচিত। লেবানন ও ইসরায়েলেও প্রভাবশালী এই গোষ্ঠীর অনুসারী রয়েছে। সম্প্রতি দ্রুজদের সঙ্গে বেদুইন গোষ্ঠীর সংঘর্ষ হয়। ওই সংঘর্ষ থামাতে গত সোমবার সুয়েইদা প্রদেশে হস্তক্ষেপ করে সিরীয় বাহিনী। তবে শেষ পর্যন্ত দ্রুজ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে সামরিক বাহিনী।

/এস/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম