গাজা নিয়ে সমালোচনার জবাবে ডাচ রাষ্ট্রদূতকে তলব করলো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
২৯ জুলাই ২০২৫, ২৩:৩৬আপডেট : ২৯ জুলাই ২০২৫, ২৩:৩৬

ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের অভিযান নিয়ে সমালোচনা এবং দুই কট্টরপন্থি ইসরায়েলি মন্ত্রীর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারির ঘটনায় তেল আবিবে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে ইসরায়েল।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার মঙ্গলবার এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে বলেন, নেদারল্যান্ডস সরকার ইসরায়েলের চরম সংকটের সময়ে পুরনো বন্ধুত্বকে প্রকাশ্য বৈরিতায় রূপ দিয়েছে। সম্ভবত এটি তাদের রাজনৈতিক স্বার্থ থেকেই করা হয়েছে।

এর একদিন আগে, সোমবার রাতে ডাচ সরকার এক চিঠিতে জানায়, তারা ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করে গাজায় চলমান পরিস্থিতির সমালোচনা করে।

পাশাপাশি, ডাচ সরকার ইসরায়েলি কট্টরপন্থি দুই মন্ত্রী ইতামার বেন-গেভির ও বেজালেল স্মোত্রিচের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ধারাবাহিক উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

এর আগে, গত মাসে ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড ও নরওয়েও এই দুই ইসরায়েলি মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

জুনে জোট সরকার ভেঙে যাওয়ার পর থেকে নেদারল্যান্ডস একটি অন্তর্বর্তী সরকার দ্বারা পরিচালিত হচ্ছে ।

সূত্র: রয়টার্স

/এএ/
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান