গাজা দখলের ইসরায়েলি পরিকল্পনার নিন্দা বিশ্বজুড়ে

আন্তর্জাতিক ডেস্ক
০৮ আগস্ট ২০২৫, ১৯:১২আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ২১:৩৩

ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পুরো গাজা উপত্যকার সামরিক নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দেওয়ার একদিন পরই এই পদক্ষেপ নেওয়া হয়। আন্তর্জাতিক মহল বলছে, এতে মানবিক বিপর্যয় আরও ঘনীভূত হবে, বাড়বে মৃত্যু ও খাদ্য সংকট। দখল পরিকল্পনা নিয়ে বিশ্বব্যাপী সমালোচনা হলেও তেল আবিব এখনও পিছু হটার কোনও ইঙ্গিত দেয়নি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার তুর্ক বলেন, ইসরায়েলের এই পরিকল্পনা আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের (আইসিজে) রায়ের পরিপন্থি এবং অবিলম্বে বন্ধ করতে হবে। ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে এই পদক্ষেপ ক্ষুণ্ন করবে।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট কার্যালয় একে ‘অপরাধ’ আখ্যা দিয়ে বলেছে, এটি গণহত্যা, অবরোধ ও অনাহারের ধারাবাহিকতা। হামাস সতর্ক করে বলেছে, এই দখল পরিকল্পনা গাজায় আটক জিম্মিদের জীবন ঝুঁকিতে ফেলবে।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ পরিকল্পনার লক্ষ্য ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার একে ‘ভুল সিদ্ধান্ত’ বলে উল্লেখ করে তাৎক্ষণিকভাবে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

চীন বলেছে, গাজা ফিলিস্তিনি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ এবং ইসরায়েলকে অবিলম্বে বিপজ্জনক কর্মকাণ্ড বন্ধ করতে হবে। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস ঘোষণা দিয়েছেন, গাজায় ব্যবহৃত হতে পারে এমন কোনও সামরিক সরঞ্জাম ইসরায়েলে রফতানি আপাতত অনুমোদন করা হবে না।

সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনেরগার্ড বলেছেন, এই সিদ্ধান্ত যুদ্ধবিরতি অর্জনকে আরও কঠিন করবে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করবে। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং স্থায়ী বাস্তুচ্যুতি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।

ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী এলিনা ভালতোনেন গাজায় দুর্ভিক্ষের ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করেছেন। ফিলিস্তিনি ইসলামিক জিহাদ একে ‘নিধনযুদ্ধের নতুন অধ্যায়’ আখ্যা দিয়ে আরব ও পশ্চিমা দেশগুলোকে এই পরিকল্পনা ঠেকানোর আহ্বান জানিয়েছে।

নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী কাসপার ফেল্ডক্যাম্প বলেছেন, এ সিদ্ধান্ত মানবিক পরিস্থিতি আরও খারাপ করবে এবং জিম্মিদের মুক্তিতে কোনও সহায়তা করবে না। ইসরায়েলের বিরোধী নেতা ইয়ায়ির লাপিদ একে ‘প্রজন্মের জন্য বিপর্যয়’ আখ্যা দিয়ে অভিযোগ করেছেন, নেতানিয়াহু সেনাবাহিনীর পরামর্শ উপেক্ষা করে কট্টর ডানপন্থিদের চাপে সিদ্ধান্ত নিয়েছেন।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী