ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর প্রথম সামরিক মহড়া চালালো ইরান

আন্তর্জাতিক ডেস্ক
২১ আগস্ট ২০২৫, ১৭:৪৭আপডেট : ২১ আগস্ট ২০২৫, ১৮:৩৮

গত জুনে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর, প্রথম একক সামরিক মহড়া চালিয়েছে ইরান। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার (২১ আগস্ট) এই মহড়া চালানো হয়। ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতির পর, এই মহড়াকে শক্তির প্রতিচ্ছবি পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশন আরও জানিয়েছে, ইরানের নিয়মিত সেনাবাহিনীর নৌ-ইউনিটগুলো ‘সাসটেইনেবল পাওয়ার ১৪০৪’ মহড়ার আওতায় ভারত মহাসাগরে খোলা পানির লক্ষ্যবস্তুর দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে।

‘সাসটেইনেবল পাওয়ার ১৪০৪’ ইরানের নৌবাহিনী ও সামরিক ইউনিটের ক্ষমতা প্রদর্শন, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রশিক্ষণ এবং শক্তি প্রদর্শনের জন্য আয়োজন করা হয়।

‘এই মহড়াগুলো ইরান-রাশিয়ার যৌথ সামরিক মহড়ার প্রায় এক মাস পর অনুষ্ঠিত হচ্ছে। ওই মহড়া ইরানের উত্তরের জলসীমায় (ক্যাস্পিয়ান সাগর) অনুষ্ঠিত হয়েছিল। সাসটেইনেবল পাওয়ার মহড়াগুলোও ইরানের দক্ষিণের জলসীমায় অনুষ্ঠিত হচ্ছে।

ইসরায়েল ১২ দিনের যুদ্ধে ইরানের ওপর ব্যাপক হামলা চালিয়েছিল। যুক্তরাষ্ট্রও স্বল্প সময়ের জন্য ইসরায়েলের সঙ্গে যোগ দিয়েছিল। আক্রমণে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ধ্বংস করা হয় এবং শীর্ষ সামরিক কমান্ডার ও পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা করা হয়।

যুদ্ধে ইসরায়েল ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বড় আকারে ধ্বংস করে। সেই সঙ্গে ইরানের ব্যালিস্টিক অস্ত্রের বড় অংশও ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয় বলে মনে করা হচ্ছে।

এরপর ইসলামিক প্রজাতন্ত্র জানিয়েছে, তারা ভবিষ্যতের যেকোনও হামলা মোকাবিলার জন্য প্রস্তুত।

প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, ‘শত্রুর যেকোনও নতুন দুঃসাহস মোকাবিলায় প্রস্তুত ইরান।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যদি ইরান পুনরায় পারমাণবিক স্থাপনা, বিশেষত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র চালু করে, তাহলে যুক্তরাষ্ট্র আবার ইরানকে আঘাত করবে।

ইসরায়েলি ও যুক্তরাষ্ট্রের আকাশ পথে হামলার পর তেহরান ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা সীমিত করার জন্য আলোচনা স্থগিত করেছে। ইরান পারমাণবিক বোমা তৈরি করার কোনও ইচ্ছা অস্বীকার করছে।

ইরানের এক শীর্ষ কূটনীতিক বুধবার জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘কার্যকর’ পারমাণবিক আলোচনার মুহূর্ত এখনও আসেনি। তবে তেহরান জাতিসংঘের পারমাণবিক তত্ত্বাবধায়ক সংস্থার সঙ্গে সহযোগিতা সম্পূর্ণভাবে বন্ধ করবে না।

/এস/এমওএফ/
সম্পর্কিত
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সর্বশেষ খবর
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ