অস্ট্রেলিয়ার অভিযোগকে ‘মিথ্যা’ বললেন ইরানের রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক
২৮ আগস্ট ২০২৫, ১৯:৫৪আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ১৯:৫৪

বহিষ্কারের সময়সীমা শেষ হওয়ার আগেই সিডনি ত্যাগ করলেন ইরানের রাষ্ট্রদূত আহমাদ সাদেগি। বৃহস্পতিবার (২৮ আগস্ট)  সিডনি বিমানবন্দরে পৌঁছে অস্ট্রেলিয়ার অভিযোগকে ‘মিথ্যা’ উল্লেখ করে প্রত্যাখ্যান করেছেন তিনি। ক্যানবেরার অভিযোগ, তেহরান সিডনি ও মেলবোর্ন শহরে ইহুদিবিদ্বেষী হামলার নির্দেশ দিয়েছিল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

অস্ট্রেলিয়া মঙ্গলবার সাদেগিকে দেশ ছাড়তে ৭২ ঘণ্টা সময় দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম দেশটি কোনও রাষ্ট্রদূতকে বহিষ্কার করল। এছাড়া ইরানি দূতাবাসের আরও তিনজন কর্মকর্তাকে সাত দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ সোমবার অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের কাছ থেকে সিডনি ও মেলবোর্নের একটি সিনেগগ ও রেস্টুরেন্টে হামলার সঙ্গে তেহরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের সংযোগ পান। এরপরই ইরানি রাষ্ট্রদূতকে অস্ট্রেলিয়া ছাড়তে বলেন তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যায় সিডনি বিমানবন্দরে স্থানীয় টেলিভিশন নেটওয়ার্ক নাইন ও সেভেনকে সাদেগি বলেন, এসব ভিত্তিহীন অভিযোগ এবং মিথ্যা।

এর আগে ক্যানবেরায় নিজের বাসভবনের বাইরে এসে তিনি বিদায় জানান। টেলিভিশন ক্যামেরার দিকে হাত নেড়ে বলেন, আমি অস্ট্রেলিয়ার মানুষকে ভালোবাসি।

অস্ট্রেলিয়া জানিয়েছে, তারা তেহরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করবে। যুক্তরাষ্ট্র ও কানাডাও আইআরজিসিকে কালো তালিকাভুক্ত করেছে।

/এস/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম