গাজার বাসিন্দাদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ ইসরায়েলি সেনাবাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪৫আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪৫

ইসরায়েলি সেনাবাহিনী গাজা সিটির সব বাসিন্দাকে ‘অবিলম্বে সরিয়ে নিতে’ নির্দেশ দিয়েছে। কারণ তারা ‘প্রচণ্ড শক্তি’ দিয়ে এলাকায় অভিযান চালানোর পরিকল্পনা করছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আইডিএফের আরবি ভাষার মুখপাত্র ‘সব এলাকার উপস্থিত ব্যক্তিদের’ মানবিক জোনে চলে যাওয়ার আহ্বান জানান। ব্রিটিশ সংবাদমাধথ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ফলে ১০ লাখ ফিলিস্তিনির শহরের বাসিন্দারা কয়েক সপ্তাহ ধরে এই আক্রমণের আশঙ্কা করছিল।কারণ হামাসকে চূড়ান্তভাবে ধ্বংস করার পরিকল্পনা নিয়েছে  ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

তারপরও এই সরিয়ে নেওয়ার নির্দেশ গাজার বৃহত্তম নগরকেন্দ্রের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করেছে। কেউ কেউ বলেছেন, তাদের দক্ষিণে যেতে হবে। কিন্তু বেশিরভাগই বলেছেন তারা থেকে যাবেন কারণ অন্য কোথাও নিরাপদ নয়।

জাতিসংঘও বলছে, গাজার কোথাও নিরাপদ বিবেচনা করা যায় না।

গত মাসে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজার সবচেয়ে জনবহুল শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা অনুমোদন করে।

এর আগে ইসরায়েল সতর্ক করেছিল যে হামাস যদি জিম্মিদের মুক্তি না দেয়,তারা গাজায় সামরিক হামলা বাড়াবে।

৫৫ বছর বয়সী ছয় সন্তানের মা উম মোহাম্মদ বলেছেন, গত সপ্তাহের গোলাবর্ষণ সত্ত্বেও আমি সরে যেতে অস্বীকার করেছিলাম।  কিন্তু এখন কী করবো?

গাজাবাসীরা ইতিমধ্যেই ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের পর বহুবার বাস্তুচ্যুত হয়েছে। উত্তর থেকে দক্ষিণে এবং দক্ষিণ থেকে উত্তরে ঘুরতে ঘুরতে তাদের মানবিক সংকট আরও গভীর হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী গাজা সিটির বাসিন্দাদের দক্ষিণের খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় যেতে নির্দেশ দিয়েছে। ওই এলাকাকে তারা ‘মানবিক জোন’ হিসেবে চিহ্নিত করেছে।

এই সামরিক অভিযান এমন সময়ে আসছে যখন কয়েকটি ইউরোপীয় দেশ, গাজায় ইসরায়েলের বোমাবর্ষণে ক্ষুব্ধ হয়ে,এই মাসে জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কথা বলেছে। তবে ইসরায়েল তা প্রত্যাখ্যান করেছে।

আন্তর্জাতিক সমালোচকেরা বলছেন, ইসরায়েলের পরিকল্পনা পুরো গাজা উপত্যকাকে নিরস্ত্রীকরণ করা এবং এর নিয়ন্ত্রণ নেওয়া, যা ২২ লাখ মানুষের মানবিক দুর্দশা আরও বাড়িয়ে দিতে পারে, যেখানে কিছু এলাকায় দুর্ভিক্ষ ঘোষণা করা হয়েছে।

২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েল গাজার ৭৫ শতাংশ এলাকা দখল করেছে। 

/এস/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের