ফ্লোটিলা কর্মীদের কারাগারে পাঠানোর আহ্বান ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক
০৩ অক্টোবর ২০২৫, ২০:৫৬আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ২২:১৬

ইসরায়েলের উগ্র-ডানপন্থি জাতীয় প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মানবাধিকার কর্মীদের নিজ নিজ দেশে পাঠানো ভুল হবে। বরং তাদের কয়েক মাসের জন্য কারাগারে রাখা উচিত। শুক্রবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন বেন-গভির। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

বেন গভির বলেন, আমি মনে করি, তাদের কয়েক মাসের জন্য ইসরায়েলের কারাগারে রাখা উচিত, যাতে তারা ‘সন্ত্রাসী শাখার গন্ধের’ সঙ্গে অভ্যস্ত হয়ে যায়।

তিনি বলেন, কর্মীদের কেবল তাদের দেশে ফেরালে, তারা বারবার ফিরে আসতে উৎসাহিত হবে।

এর আগে আল জাজিরা ভিডিও প্রতিবেদনে বেন গভিরকে গ্রেফতার হওয়া ফ্লোটিলা যাত্রীদেরকে তিরস্কার করতে দেখা যায়। প্রতিবেদনে কর্মীদের তিনি ‘সন্ত্রাসী’ বলে সম্বোধন করছেন। ওই কর্মীদের সম্ভবত ইসরায়েলের আশদোদ বন্দরে মাটিতে বসে থাকতে দেখা যায়।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে গ্রেফতার হওয়া মানবাধিকার কর্মীদের মধ্যে রয়েছেন, গ্রেটা থানবার্গ, ম্যান্ডলা ম্যান্ডেলা এবং ক্রিস স্মলস।

/এস/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের