পবিত্র রমজান আগামী ১৯ ফেব্রুয়ারি, জানালেন আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা

আন্তর্জাতিক ডেস্ক
০৪ অক্টোবর ২০২৫, ১৮:১৪আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ১৮:১৪

পবিত্র রমজান শুরু হবে ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংস্থা-এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটি। প্রাথমিক জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, রমজান শুরু হতে এখনো ঠিক ১৩৯ দিন বাকি। সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গলফ নিউজ এ খবর জানিয়েছে। 

সংস্থার চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেন, রমজান শুরু হবে নতুন চাঁদ ওঠার ভিত্তিতে। এই চাঁদ আগামী ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেল ৪টা ১ মিনিটে আবুধাবির সময় অনুযায়ী আকাশে দেখা যাবে।

তবে ওই সন্ধ্যায় চাঁদটি সূর্যাস্তের মাত্র এক মিনিট পর অস্ত যাবে, ফলে সেদিন চাঁদ দেখা সম্ভব হবে না। এর ফলে রমজান মাসের প্রথম দিন ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার পড়বে বলে ধারণা করা হচ্ছে, যদিও চূড়ান্ত ঘোষণা চাঁদ দেখা কমিটিগুলোর সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

আল জারওয়ান আরও জানিয়েছেন, আবুধাবিতে রোজা রাখার সময় শুরুতে প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট হবে এবং মাসের শেষের দিকে এটি ধীরে ধীরে বেড়ে ১৩ ঘণ্টা ২৫ মিনিটে পৌঁছাবে। দিনের আলো শুরুতে ১১ ঘণ্টা ৩২ মিনিট থাকবে এবং মাস শেষে ১২ ঘণ্টা ১২ মিনিটে পৌঁছাবে।

আবুধাবিতে ওই মাসের শুরুতে তাপমাত্রা ১৬°ডিগ্রি সেলসিয়াস থেকে ২৮°ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে জানিয়ে আল জারওয়ান বলেন, এটি উত্তরের শীতকালীন বাতাসের কারণে প্রভাবিত হবে। রমজানের শেষ দিকে তাপমাত্রা বেড়ে ১৯°ডিগ্রি থেকে ৩২°ডিগ্রি সেলসিয়াস হতে পারে। ওই সময় সাধারণত বসন্তকালীন আবহাওয়া ও পশ্চিমা বাতাস শুরু হয়।

আল জারওয়ান আরও জানান, পবিত্র রমজানের পুরো মাস বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় বৃষ্টির পরিমাণ ১৫ মিলিমিটার ছাড়াতে পারে; যা মৌসুমি গড় আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম