যেকোনও ভিসায় ওমরাহ পালন করা যাবে: সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক
০৬ অক্টোবর ২০২৫, ১৯:১৩আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ১৯:৫৯

সৌদি আরব ঘোষণা দিয়েছে, এখন থেকে সব ধরনের ভিসাধারীই দেশটিতে ওমরাহ পালন করতে পারবেন। রবিবার দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাতে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ খবর জানিয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ওমরাহ পালনের প্রক্রিয়া আরও সহজ ও সুলভ করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি সৌদি ভিশন ২০৩০-এর আওতায় ধর্মীয় পর্যটন খাতকে সম্প্রসারণ ও উন্নত সেবাপ্রদানের প্রচেষ্টার অংশ।

মন্ত্রণালয় বলেছে, এই সুবিধার আওতায় আসছে ব্যক্তিগত ও পারিবারিক ভিজিট ভিসা, ই-ট্যুরিস্ট ভিসা, ট্রানজিট ভিসা, কাজের ভিসা এবং অন্যান্য সব ধরনের ভিসা।
তাদের ভাষায়, এই উদ্যোগের মাধ্যমে বিশ্বের সব প্রান্তের মুসলমানদের শান্তিপূর্ণ ও সহজভাবে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনের সুযোগ সৃষ্টি হয়েছে।

হজ মন্ত্রণালয় আরও জানিয়েছে, ‘নুসুক ওমরাহ’ নামে একটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি ওমরাহ পালনের প্যাকেজ বেছে নিতে, অনুমতি নিতে এবং অন্যান্য সেবা বুক করতে পারবেন। সময়সূচিও ইচ্ছেমতো নির্ধারণ করা যাবে।

মন্ত্রণালয় জানিয়েছে, এসব উদ্যোগ পবিত্র দুই মসজিদের খাদেম ও যুবরাজের নির্দেশনায় নেওয়া হয়েছে, যাতে মুসলমানরা নিরাপদ, আধ্যাত্মিক পরিবেশে উচ্চমানের সেবা পেয়ে ওমরাহের অভিজ্ঞতা সমৃদ্ধ করতে পারেন।

সূত্র: গালফ নিউজ

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু