সোমবার মুক্তি পাবে গাজার জিম্মিরা, আশা ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
১২ অক্টোবর ২০২৫, ২৩:০৬আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ২৩:০৬

ইসরায়েল আশা করছে, গাজায় আটক জিম্মিদের মুক্তি সোমবার (১৩ অক্টোবর) ভোর ৪টা থেকে ৬টার মধ্যে শুরু হবে। হামাসের হাতে থাকা ২০ জন জীবিত জিম্মিকে একসঙ্গে মুক্তি দেওয়া হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। তবে হামাস ঠিক কখন জিম্মিদের মুক্তি দেবে, তা এখনও পরিষ্কার নয়। যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী, তাদেরকে স্থানীয় সময় সোমবার দুপুর ১২টার (বাংলাদেশ সময় বিকেল ৩টা) মধ্যে মুক্তি দিতে হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

মুক্তি কার্যক্রম শুরু হওয়ার দুই ঘণ্টা আগে ইসরায়েলকে জানাবে রেড ক্রস।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর দফতরের মুখপাত্র শোশ বেদরোসিয়ান বলেন, ‘জিম্মিদের যদি নির্ধারিত সময়ের আগেও মুক্তি দেওয়া হয়, তবুও ইসরায়েল তাদের গ্রহণের জন্য প্রস্তুত।’

তিনি আরও জানান, সব জিম্মি নিরাপদে ফিরে এসেছে নিশ্চিত হওয়ার পরেই ইসরায়েল ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেবে।

মুখপাত্র জানিয়েছেন, মৃত জিম্মিদের মরদেহ কফিনে করে ফরেনসিক ইনস্টিটিউটে নেওয়া হবে শনাক্তকরণের জন্য।

চুক্তির অংশ হিসেবে ইসরায়েল ২৫০ ফিলিস্তিনি বন্দি ও গাজা থেকে আটক ১,৭০০ জনকে মুক্তি দেবে, যাদের মধ্যে প্রায় দুই ডজন শিশু রয়েছে।

ইসরায়েল-গাজা সীমান্তের কাছে ঝড়ো হচ্ছে ইসরায়েলি সামরিক যানবাহন। ছবি: রয়টার্স।

এদিকে ডজনখানেক ত্রাণবাহী ট্রাককে মিসরের রাফা সীমান্ত দিয়ে গাজায় প্রবেশ করতে দেখা গেছে, যেখানে সারিবদ্ধভাবে ট্রাকগুলো অপেক্ষা করছে।

যুদ্ধবিরতির পর হাজারো ফিলিস্তিনি উত্তর গাজার দিকে ফিরতে শুরু করেছেন। যদিও গাজা পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। তারপরও সেখানেই ফিরছে তারা।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আমন্ত্রণে ট্রাম্প আগামী সপ্তাহের শুরুতে ইসরায়েল সফর করবেন। মিসরে অনুষ্ঠেয় আন্তর্জাতিক শান্তি সম্মেলনে যোগ দেওয়ার প্রস্তুতিও নিচ্ছেন তিনি।

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা সংঘাত সমাধানে ২০ দফা পরিকল্পনা ঘোষণা করেন।

/এস/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী