নিরাপত্তা নীতিতে ইসরায়েলের সিদ্ধান্তই চূড়ান্ত: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
২৬ অক্টোবর ২০২৫, ১৭:৫১আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ১৯:৪২

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, দেশটির নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্ত ইসরায়েল নিজেই নেবে এবং কোন আন্তর্জাতিক বাহিনীকে গ্রহণযোগ্য মনে করবে, সেটিও তারাই নির্ধারণ করবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রবিবার মন্ত্রিসভার বৈঠকের শুরুতে নেতানিয়াহু বলেন, আমরা আমাদের নিরাপত্তা নিজেরাই নিয়ন্ত্রণ করি। আন্তর্জাতিক বাহিনীকে স্পষ্টভাবে জানিয়েছি, কোন বাহিনী আমাদের কাছে অগ্রহণযোগ্য, তা ইসরায়েলই নির্ধারণ করবে। আমরা যেমন কাজ করেছি, তেমনই ভবিষ্যতেও করবো।

তিনি আরও বলেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্রও আমাদের অবস্থান মেনে নিয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা তা স্পষ্ট করেছেন।

শনিবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজার কেন্দ্রীয় এলাকায় এক ব্যক্তির বিরুদ্ধে হামলা চালানো হয়েছে। ওই ব্যক্তি ইসরায়েলি সেনাদের ওপর হামলার পরিকল্পনা করছিলেন বলে দাবি করা হয়েছে। সেনাবাহিনীর ভাষ্যমতে, ওই ব্যক্তি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের সদস্য ছিলেন।

তবে ইসলামিক জিহাদ রবিবার এক বিবৃতিতে ইসরায়েলের দাবিকে মিথ্যা ও ভিত্তিহীন বলে উল্লেখ করেছে। তবে হামলায় তাদের কোনও সদস্য নিহত হয়েছেন কিনা তা নিশ্চিত করেনি সংগঠনটি।

রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা দেখেছেন একটি ড্রোন হামলায় একটি গাড়ি আগুনে পুড়ে গেছে। স্থানীয় চিকিৎসকরা জানিয়েছেন, হামলায় অন্তত চার জন আহত হয়েছেন, তবে তাৎক্ষণিকভাবে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

দুই বছরেরও বেশি সময় ধরে চলা গাজা যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। তবে উভয় পক্ষই একে অপরকে চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে যাচ্ছে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের