গাজার খান ইউনিসে ইসরায়েলের নতুন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
১০ নভেম্বর ২০২৫, ১৯:২৬আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ১৯:২৬

যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকা সত্ত্বেও গাজা উপত্যকার জেইতুন এলাকায় ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংস অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। একই সঙ্গে দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে বিমান হামলা চালিয়েছে তারা। তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, দখলদার ইসরায়েলি সেনারা গাজার দক্ষিণ–পূর্ব জেইতুন এলাকায় বাড়িঘর ধ্বংস করছে এবং পূর্বাঞ্চলে ভারী গোলাবর্ষণ চালাচ্ছে। এ সময় আকাশে বিভিন্ন ধরনের ড্রোন টহল দেয় শহরের পশ্চিমাংশে।

ওয়াফা জানায়, ইসরায়েলি যুদ্ধবিমান খান ইউনিসের উত্তর ও পূর্ব অঞ্চলে ধারাবাহিক ভারী বিমান হামলা চালাচ্ছে। পাশাপাশি শহরের উত্তর–পূর্বে অবস্থিত জান্না এলাকায় ইসরায়েলি সেনারা একাধিক কামানের গোলা নিক্ষেপ করেছে।

অধিকাংশ ধ্বংসযজ্ঞ ঘটছে হলুদ রেখার ওপারে। এটি বর্তমানে ইসরায়েলি বাহিনীর দখলে থাকা ভূখণ্ড। হলুদ রেখা হলো সেই সীমানা, যেখানে ইসরায়েলি বাহিনী ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির অধীনে প্রত্যাহার করেছিল। এটি একটি অদৃশ্য সীমারেখা, যা গাজাকে প্রায় দুই ভাগে ভাগ করেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪১ জনে। আহত হয়েছেন আরও ৬১৯ জন, এবং এখন পর্যন্ত ৫২৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯ হাজার ১৭৬ জনে এবং আহতের সংখ্যা ১ লাখ ৭০ হাজার ৬৯০।

/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি