হামাস নিরস্ত্রীকরণের আগে গাজায় প্রশাসন ও পুলিশ বাহিনী চায় তুরস্কের

আন্তর্জাতিক ডেস্ক
০৬ ডিসেম্বর ২০২৫, ২১:০৯আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ২১:০৯

গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতির প্রথম ধাপে হামাসকে নিরস্ত্র করার দাবি বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি বলেন, এর আগে একটি বিশ্বাসযোগ্য ফিলিস্তিনি বেসামরিক প্রশাসন এবং যাচাইকৃত, প্রশিক্ষিত নিরাপত্তা বাহিনী গঠন জরুরি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

দোহা ফোরামের সাইডলাইনে শনিবার এক সাক্ষাৎকারে ফিদান বলেন, হামাস গাজা শাসনের দায়িত্ব হস্তান্তর করতে প্রস্তুত। তবে এসব প্রাথমিক কাঠামো গড়ে না উঠলে যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়েই হামাসের অস্ত্র ত্যাগের দাবি বাস্তবসম্মত নয় বা কার্যকর হবে না।

তিনি জানান, প্রস্তাবিত পুলিশ বাহিনীতে হামাসের কোনও সদস্য থাকবে না। এই বাহিনীকে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী সমর্থন দেবে। তুরস্ক ওই বহুজাতিক বাহিনীতে অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করছে এবং যুক্তরাষ্ট্র এ বিষয়ে ইসরায়েলের ওপর চাপ দিচ্ছে বলেও জানান ফিদান।

ফিদান সতর্ক করে বলেন, যুদ্ধবিরতি পরিকল্পনাকে পরবর্তী ধাপে এগিয়ে নিতে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ হলে তা হবে বিশ্ব সম্প্রদায় এবং যুক্তরাষ্ট্রের জন্য বড় ব্যর্থতা। বিশেষ করে এমন এক সময়ে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে এই উদ্যোগে নেতৃত্ব দিচ্ছেন।

/এএ/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের