ইরানে নোবেল বিজয়ী নার্গিস মোহাম্মদিকে ‘হামলা’ করে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
১২ ডিসেম্বর ২০২৫, ২৩:২৫আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ২৩:২৫

২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ইরানি মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদিকে শুক্রবার ‘হামলা করে’ গ্রেফতার করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। চলতি মাসের শুরুতে মৃত এক আইনজীবীর স্মরণসভা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন তার সমর্থকেরা। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

২০২৪ সালের ডিসেম্বরে অস্থায়ী মুক্তি পাওয়া মোহাম্মদিকে পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে আইনজীবী খসরো আলিকোর্দির স্মরণসভা থেকে গ্রেফতার করা হয়। একই অনুষ্ঠান থেকে আরেক অ্যাক্টিভিস্ট সেপিদেহ গোলিয়ানসহ আরও কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন প্যারিসপ্রবাসী মোহাম্মদির স্বামী তাগি রহমানি।

গত ৫ ডিসেম্বর নিজ কার্যালয়ে ৪৫ বছর বয়সী আলিকোর্দির লাশ উদ্ধার হয়। ২০২২ সালের দেশব্যাপী বিক্ষোভে গ্রেফতার ব্যক্তিদের পক্ষে মামলা লড়াসহ স্পর্শকাতর মামলায় তিনি আইনি সেবা দিতেন। তার মৃত্যুকে রাষ্ট্রীয় হত্যাকাণ্ড হিসেবে সন্দেহ করে তদন্তের দাবি জানিয়েছে নরওয়েভিত্তিক সংগঠন ইরান হিউম্যান রাইটস।

ইরানি মানবাধিকার সংগঠন এইচআরএএনএ প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বাধ্যতামূলক হিজাব না পরে মোহাম্মদি আলিকোর্দির সমর্থকদের ভিড়ের মধ্যে রয়েছেন। ইসলামি রীতি অনুযায়ী মৃত্যুর সপ্তম দিনের অনুষ্ঠানে তারা ‘ইরান চিরজীবী’, ‘আমরা লড়ি, আমরা মরি, অপমান মানি না’ ও ‘মৃত্যু একনায়কের’ স্লোগান দেন।

ইরানের বাইরে অবস্থিত পারস্য ভাষার টেলিভিশন চ্যানেলে প্রচারিত আরেক ভিডিওতে দেখা গেছে, মোহাম্মদি একটি গাড়ির ওপর উঠে মাইক্রোফোন হাতে জনতাকে স্লোগান দিতে উৎসাহিত করছেন।

৫৩ বছর বয়সী মোহাম্মদি সর্বশেষ ২০২১ সালের নভেম্বরে গ্রেফতার হন। গত এক দশকের বেশির ভাগ সময় তিনি কারাগারে কাটিয়েছেন। ২০২৩ সালে তার যমজ সন্তানেরা অসলোয় তার পক্ষে নোবেল পুরস্কার গ্রহণ করেন। গত ১১ বছর ধরে তিনি সন্তানদের দেখেননি। গত মাসে যমজদের ১৯তম জন্মদিনে পাঠানো বার্তায় তিনি জানান, ইরান ত্যাগে তার ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

কারাগারের বাইরেও তিনি অবিচল। হিজাব না পরা, ভিডিও কনফারেন্সে বিদেশি শ্রোতাদের সঙ্গে কথা বলা এবং দেশজুড়ে অ্যাক্টিভিস্টদের সঙ্গে সাক্ষাৎ করা অব্যাহত রেখেছেন তিনি। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে ক্ষমতায় থাকা ধর্মীয় শাসনব্যবস্থার পতনের পূর্বাভাসও তিনি নিয়মিত দিয়ে আসছেন।

/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী