ইরানে বিক্ষোভকারীদের হত্যা করা হলে হস্তক্ষেপ করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
০২ জানুয়ারি ২০২৬, ২৩:০৬আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ২৩:০৬

ইরানে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো বা সহিংসভাবে তাদের হত্যা করা হলে যুক্তরাষ্ট্র তাদের ‘উদ্ধারে’ এগিয়ে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২ জানুয়ারি) তিনি এই মন্তব্য করেন। বিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ইরান যদি তাদের চিরাচরিত অভ্যাস মতো শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় এবং তাদের সহিংসভাবে হত্যা করে, তবে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসবে।

তিনি আরও লিখেছেন, আমরা অস্ত্রশস্ত্র নিয়ে পুরোপুরি প্রস্তুত (লকড অ্যান্ড লোডেড) এবং যেকোনও সময় পদক্ষেপ নিতে তৈরি।

ইরানে অর্থনৈতিক সংকটের জেরে গত তিন বছরের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ শুরু হয়েছে। দেশটির বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়া এই আন্দোলন সহিংস রূপ নেওয়ায় ইতোমধ্যে বেশ কয়েকজনের প্রাণহানি ঘটেছে। এরপরই ট্রাম্পের এই কঠোর হুঁশিয়ারি এলো।

সরকারের অর্থনৈতিক অব্যবস্থাপনা, মুদ্রার মান দ্রুত পড়ে যাওয়া এবং নিত্যপণ্যের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ার প্রতিবাদে গত রবিবার থেকে ইরানে ধর্মঘট শুরু করেন দোকানদার ও ব্যবসায়ীরা। পরে এই প্রতিবাদ দেশটির একাধিক প্রদেশে ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ শুরু হলে পরিস্থিতির চরম অবনতি ঘটে, যা দেশটিতে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে।

২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্প নিজের প্রথম মেয়াদে আন্তর্জাতিক পারমাণবিক চুক্তি থেকে সরে দাঁড়িয়ে ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করেন। এরপর থেকেই দেশটির অর্থনীতি দীর্ঘস্থায়ী সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে সেই মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক মন্দা আরও প্রকট হয়ে উঠেছে, যার বহিঃপ্রকাশ হিসেবে সাধারণ মানুষ রাজপথে নেমে এসেছেন।

/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি