শত্রুর কাছে নত হবো না, ট্রাম্পের হুমকির জবাবে খামেনি

আন্তর্জাতিক ডেস্ক
০৪ জানুয়ারি ২০২৬, ১১:৫৮আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ১২:০৭

ইরানে চলমান বিক্ষোভের মধ্যেই যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে কঠোর অবস্থানের কথা জানালেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শনিবার (৩ জানুয়ারি)  প্রচারিত এক বক্তব্যে তিনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র শত্রুর কাছে নত হবে না ও যারা সহিংসতায় জড়িত, তাদের যথাস্থানে রাখা হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মুদ্রাস্ফীতির চাপ ও রিয়ালের দরপতনে সৃষ্ট অর্থনৈতিক সংকট থেকেই সাম্প্রতিক এই বিক্ষোভের সূত্রপাত। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, বিক্ষোভে এখন পর্যন্ত ১০ জনের বেশি নিহত হয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম তিনজনের মৃত্যুর কথা স্বীকার করেছে । কুর্দি মানবাধিকার সংগঠন হেংগাও শুক্রবার রাতে জানিয়েছে, ইরানের সশস্ত্র বাহিনী ১৩৩ জনকে গ্রেপ্তার করা হয় যা আগের দিনের তুলনায় ৭৭ জন বেশি।

মুদ্রার দরপতন নিয়ে খামেনি বলেছেন,  বাজারের ব্যবসায়ীরা ঠিকই বলছেন। এই পরিস্থিতিতে ব্যবসা করা সম্ভব নয়,এ কথা বলা তাদের অধিকার। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলা হবে, কিন্তু দাঙ্গাকারীদের সঙ্গে কথা বলার কোনও অর্থ নেই।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ,সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দক্ষিণ ও পশ্চিম ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভের দৃশ্য দেখা যাচ্ছে বলে দাবি করা হয়েছে, যদিও এসব ভিডিও তাৎক্ষণিকভাবে যাচাই করা যায়নি। এক ভিডিওতে বিক্ষোভকারীদের অন্যদের রাস্তায় নামার আহ্বান জানাতে দেখা গেছে । 

সম্প্রতি ট্রাম্প ইরান  প্রসঙ্গে বলেছিলেন, ইরান সহিংসভাবে বিক্ষোভকারীদের হত্যা করলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে  প্রস্তুত রয়েছে । তবে ইরানের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে, এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি। এই সম্ভাব্য  পদক্ষেপের হুমকি ইরানের নেতাদের ওপর চাপ আরও বাড়িয়েছে। ফলে নিষেধাজ্ঞায় জর্জরিত ইরানের অর্থনীতি সংকুচিত হচ্ছে ও সরকার কিছু অঞ্চলে পানি ও বিদ্যুৎ সরবারহ নিশ্চিত করতে  হিমশিম খাচ্ছে ।

/এসএসএস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম