‘সহযোগিতা আসছে’ বলে ইরানিদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জানুয়ারি ২০২৬, ২৩:১৫আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ২৩:১৫

ইরানে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় সরকারবিরোধী আন্দোলন দমনে কঠোর অবস্থানে রয়েছে দেশটির শাসক গোষ্ঠী। এমন পরিস্থিতিতে বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এক বার্তায় তিনি বিক্ষোভকারীদের আশ্বস্ত করে বলেছেন, ‘সহযোগিতা আসছে’। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানি দেশপ্রেমিকরা, বিক্ষোভ চালিয়ে যান, আপনাদের প্রতিষ্ঠানগুলো দখল করে নিন! সহযোগিতা আসছে।

তিনি আরও জানান, বিক্ষোভকারীদের ওপর এই ‘বিবেচনাহীন হত্যাকাণ্ড’ বন্ধ না হওয়া পর্যন্ত তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল করেছেন।

গত দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা এই সহিংসতায় প্রথমবারের মতো উচ্চ মৃত্যুর হার স্বীকার করেছে ইরান সরকার। মঙ্গলবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এক ইরানি কর্মকর্তা জানান, দেশব্যাপী বিক্ষোভে এ পর্যন্ত প্রায় ২ হাজার মানুষ নিহত হয়েছেন। তবে তিনি এই প্রাণহানির জন্য ‘সন্ত্রাসীদের’ দায়ী করেছেন এবং নিহতদের মধ্যে কতজন সাধারণ নাগরিক আর কতজন নিরাপত্তা বাহিনীর সদস্য, সেটির কোনও ব্যাখ্যা দেননি।

ইরানের ওপর চাপ বাড়াতে ট্রাম্প ইতোমধ্যে ঘোষণা করেছেন, ইরানের সঙ্গে বাণিজ্য করে এমন যেকোনও দেশের পণ্য আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। এ ছাড়া বিক্ষোভ দমনে কঠোর অবস্থানের জন্য ইরানকে শাস্তি দিতে সামরিক ব্যবস্থার বিকল্পও খতিয়ে দেখছেন তিনি।

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস তেহরানের বর্তমান শাসনব্যবস্থার স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, আমি মনে করি আমরা এই শাসনের শেষ দিন ও সপ্তাহগুলো প্রত্যক্ষ করছি। যখন কোনও সরকারকে কেবল সহিংসতার মাধ্যমে ক্ষমতা টিকিয়ে রাখতে হয়, তখন বুঝতে হবে কার্যত তাদের সময় শেষ।

ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও ইতালি; সব দেশই বিক্ষোভ দমনের প্রতিবাদে ইরানি রাষ্ট্রদূতদের তলব করেছে। জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় এই দমন-পীড়নের নিন্দা জানিয়েছে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এসব সমালোচনা প্রত্যাখ্যান করে বার্লিনের বিরুদ্ধে ‘দ্বিমুখী নীতি’র অভিযোগ তুলেছেন।

ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে ‘বাইরের নাশকতামূলক হস্তক্ষেপের’ নিন্দা জানিয়েছে রাশিয়া। মস্কো এক বিবৃতিতে বলেছে, ইরানের বিরুদ্ধে নতুন করে মার্কিন সামরিক হামলার হুমকি ‘একেবারেই অগ্রহণযোগ্য’। ২০১৫ সালের জুনের ঘটনার পুনরাবৃত্তি ঘটানোর চেষ্টা করলে মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক নিরাপত্তার জন্য তা বিপর্যয়কর হবে বলে সতর্ক করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

কুর্দি মানবাধিকার সংস্থা হেনগাও জানিয়েছে, কারাজ শহর থেকে গ্রেফতার হওয়া ২৬ বছর বয়সী এরফান সুলতানি নামের এক যুবকের মৃত্যুদণ্ড বুধবার কার্যকর করা হতে পারে। তড়িঘড়ি করে এই মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি জনমনে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে।

চরম অর্থনৈতিক সংকটের মুখে শুরু হওয়া এই বিক্ষোভ এখন বর্তমান শাসনব্যবস্থার পতনের দাবিতে রূপ নিয়েছে। তবে দীর্ঘদিনের বাহ্যিক চাপ এবং বর্তমান অভ্যন্তরীণ অস্থিরতা সত্ত্বেও দেশটির নিরাপত্তা বাহিনীর মধ্যে এখনও বড় ধরনের কোনও ফাটল দেখা যায়নি।

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, তারা বিক্ষোভকারীদের ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইস ও যোগাযোগের সরঞ্জাম জব্দ করছে। অনেক এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ইন্টারনেট সরঞ্জাম তল্লাশি করার খবরও পাওয়া গেছে।



/এএ/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের