হামাসকে নিরস্ত্রীকরণের নতুন দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জানুয়ারি ২০২৬, ১৮:০৬আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ২১:৩০

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে হামাসকে নিরস্ত্রীকরণের বিষয়ে নতুন করে চাপ বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি মানা না হলে খারাপ পরিণতির হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লেখেন, “হামাসকে অবিলম্বে তাদের অঙ্গীকার বাস্তবায়ন করতে হবে, যার মধ্যে ইসরায়েলের সব মরদেহ এবং বন্দি ফিরিয়ে দেওয়া এবং হামাসের পূর্ণ নিরস্ত্রীকরণ প্রক্রিয়া দ্রুত শুরু করাও রয়েছে। এখন তারা এটি সহজেই করতে পারে, অথবা আমাদের কঠিন পথও নেওয়া লাগতে পারে।” তিনি যুদ্ধবিরতির আওতায় বাকি দায়িত্ব পালনেও ওয়াশিংটনের অবস্থান পুনর্ব্যক্ত করেন।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে হামাসের নিরস্ত্রীকরণ এবং সম্ভাব্য একটি আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিষয়টি অগ্রাধিকার পাবে। একই সঙ্গে ইসরায়েলি বন্দি রন গভিলির মরদেহ ফেরত দেওয়ার প্রত্যাশাও জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে গাজায় ইসরায়েলি সেনা উপস্থিত থাকলে হামাসও অস্ত্র ত্যাগ করবে না, এখন পর্যন্ত হামাসের অবস্থানও এটাই।

ট্রাম্প বলেন, মিসর, তুরস্ক ও কাতারের সহায়তায় হামাসের অস্ত্রভান্ডার জব্দ করা হবে। তাদের টানেল নেটওয়ার্ক ধ্বংস করা হবে। তবে বাস্তবে এই উদ্যোগ কীভাবে বাস্তবায়ন ও কার্যকর করা হবে, সে বিষয়ে তিনি কোনও স্পষ্ট পরিকল্পনা জানাননি।

ফিলিস্তিনিদের কাছে প্রধান দাবি এখনও গাজা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার। যুদ্ধবিরতিতে বিষয়টি অন্তর্ভুক্ত থাকলেও এর কোনও নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করা হয়নি। একই সঙ্গে গাজায় মানবিক সহায়তা প্রবেশের ক্ষেত্রেও ইসরায়েল এখনও পূর্ণ প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি বলে অভিযোগ রয়েছে।

যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক অংশীদারদের মধ্যস্থতায় হওয়া এই যুদ্ধবিরতি চুক্তির লক্ষ্য ছিল সাময়িক অস্ত্রবিরতি থেকে দীর্ঘমেয়াদি রাজনৈতিক ও নিরাপত্তা কাঠামোর দিকে অগ্রসর হওয়া। তবে নিরস্ত্রীকরণ, সেনা প্রত্যাহার এবং মানবিক সহায়তা প্রবেশ নিয়ে অমীমাংসিত বিষয়গুলো পুরো প্রক্রিয়াটিকে এখনও অনিশ্চয়তার মুখে ফেলছে।

/এমবিএম/এমওএফ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম