ইরানের বিক্ষোভের জন্য ট্রাম্পকে দায়ী করছেন খামেনি

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জানুয়ারি ২০২৬, ১২:০৫আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ১৭:৩৭

ইরানের চলমান সহিংস বিক্ষোভের জন্য সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শনিবার (১৭ জানুয়ারি) রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি এমনটাই দাবি জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

খামেনি বক্তব্যে বলেছেন, ইরানি জাতির ওপর যে প্রাণহানি, ক্ষয়ক্ষতি ও অপবাদ চাপানো হয়েছে, তার জন্য আমরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে একজন অপরাধী হিসেবে বিবেচনা করি। 

তিনি আরও বলেছেন, সম্প্রতি দেশজুড়ে চলা এই বিক্ষোভে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে ইরানের সবচেয়ে ভয়াবহ অস্থিরতা। তিনি এই সহিংসতার জন্য ইরানের দীর্ঘদিনের শত্রু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছেন।

খামেনি আরও অভিযোগ করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুক্ত ব্যক্তিরাই ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে এবং কয়েক হাজার মানুষকে হত্যা করেছে। তারা অগ্নিসংযোগ করেছে, সরকারি সম্পত্তি ধ্বংস করেছে এবং দেশে বিশৃঙ্খলা ছড়িয়েছে।

সম্প্রতি, যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, এখন পর্যন্ত ৩ হাজার ৯০ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। নিহতদের মধ্যে ২ হাজার ৮৮৫ জন বিক্ষোভকারী এবং একই সময়ে ২২ হাজারের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত কয়েক দিনে ইরানে বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর হত্যাকাণ্ডের ঘটনা কিছুটা কমেছে এবং বিক্ষোভকারীদের ব্যাপক মৃত্যুদণ্ড কার্যকরের কোনও পরিকল্পনা নেই বলে মন্তব্য করেছেন ট্রাম্প।   

/এসএসএস/এএ/এমওএফ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী