ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫ হাজার, দাবি সরকারি কর্মকর্তার

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জানুয়ারি ২০২৬, ১৭:১৯আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ১৭:৩০

ইরানে চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ অন্তত ৫ হাজার মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির এক সরকারি কর্মকর্তা। রবিবার নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে প্রায় ৫০০ জন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন। বিক্ষোভের এই প্রাণহানির জন্য তিনি ‘সন্ত্রাসবাদী ও সশস্ত্র দাঙ্গাকারীদের’ দায়ী করেছেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া ওই সাক্ষাৎকারে ওই কর্মকর্তা বলেন, ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কুর্দি অধ্যুষিত এলাকাগুলোতে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ ও নিহতের ঘটনা ঘটেছে। ওই অঞ্চলে কুর্দি বিচ্ছিন্নতাবাদীরা দীর্ঘদিন ধরে সক্রিয় এবং সেখানে অতীতের অস্থিরতাগুলোর সময়ও ব্যাপক সহিংসতা দেখা গেছে।

ওই কর্মকর্তা আরও জানান, চূড়ান্ত নিহতের সংখ্যা আর খুব বেশি বাড়ার সম্ভাবনা নেই। একই সঙ্গে তিনি অভিযোগ করেন যে, ইসরায়েল এবং বিদেশের সশস্ত্র গোষ্ঠীগুলো বিক্ষোভকারীদের সমর্থন ও সরঞ্জাম সরবরাহ করেছে।

ইরান কর্তৃপক্ষ দেশটিতে চলমান অস্থিরতার জন্য বরাবরই ইসরায়েলসহ তাদের বিদেশি শত্রুদের দায়ী করে আসছে। উল্লেখ্য, গত জুনে ইরানে সামরিক হামলা চালিয়েছিল ইসরায়েল।

তবে বিভিন্ন মানবাধিকার সংস্থার দেওয়া তথ্যের সঙ্গে সরকারি এই হিসাবের বড় পার্থক্য দেখা গেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ শনিবার জানিয়েছে, বিক্ষোভে নিহতের সংখ্যা ৩ হাজার ৩০৮ জনে পৌঁছেছে এবং আরও ৪ হাজার ৩৮২টি মৃত্যুর ঘটনা পর্যালোচনার অধীনে রয়েছে। সংস্থাটি আরও নিশ্চিত করেছে যে, এখন পর্যন্ত ২৪ হাজারের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে, নরওয়েভিত্তিক ইরানি কুর্দি মানবাধিকার সংস্থা হেনগাও জানিয়েছে, গত ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়া এই বিক্ষোভের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষগুলো উত্তর-পশ্চিমাঞ্চলের কুর্দি এলাকাগুলোতেই ঘটেছে।

/এএ/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের