গাজা শান্তি বোর্ড জাতিসংঘের বিকল্প হয়ে উঠতে পারে, মন্তব্য ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
২১ জানুয়ারি ২০২৬, ২৩:৩১আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ২৩:৩৭

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার পুনর্গঠন তদারকির জন্য নতুনভাবে গঠিত ‘বোর্ড অব পিস’ নিয়ে বলেছেন, এটি সম্ভবত জাতিসংঘকে প্রতিস্থাপন করতে পারে। তার এই মন্তব্যে মিত্র দেশ ও কূটনীতিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “জাতিসংঘ খুব একটা সহায়ক সংস্থা হিসেবে কার্যকর নেই। আমি এর সম্ভাবনার বড় ভক্ত, কিন্তু এটি কখনোই সেই সম্ভাবনা পূরণ করতে পারেনি।”

তিনি দাবি করেন, জাতিসংঘ যেসব সংঘাত সমাধান করতে ব্যর্থ হয়েছে, সেগুলো তিনি নিজ উদ্যোগে সমাধান করেছেন।

হোয়াইট হাউজ জানিয়েছে, বোর্ডের প্রতিষ্ঠাতা নির্বাহী সদস্যদের মধ্যে রয়েছেন জ্যারেড কুশনার, মার্কো রুবিও, স্টিভ উইটকফ এবং টনি ব্লেয়ার। খসড়া সনদ অনুযায়ী, ট্রাম্প অনির্দিষ্টকালের জন্য বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রায় ৫০টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে, যার মধ্যে ৩৫টি দেশ দাভোসে অনুষ্ঠেয় স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সাবেক মার্কিন দূত রবার্ট উড সতর্ক করে বলেন, রাশিয়ার সম্ভাব্য সদস্যপদ জাতিসংঘকে দুর্বল করতে ব্যবহৃত হতে পারে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার বলেন, “ভ্লাদিমির পুতিন শান্তির মানুষ নন।” জাতিসংঘের মানবিক প্রধান টম ফ্লেচার স্পষ্ট করে বলেন, ট্রাম্পের বোর্ড জাতিসংঘকে প্রতিস্থাপন করবে না। 

সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন অংশগ্রহণ নিশ্চিত করেছে, তবে ফ্রান্স ও নরওয়ে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আমন্ত্রণ গ্রহণ করেছেন। রাশিয়া, চীন এবং বেলারুশকেও আমন্ত্রণ জানানো হয়েছে, যা বোর্ডের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। স্থায়ী সদস্যপদের জন্য ১ বিলিয়ন ডলার অনুদান দেওয়ার শর্ত রাখা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা

১৯৪৫ সালে প্রতিষ্ঠিত জাতিসংঘ দীর্ঘদিন ধরে বিশ্বজুড়ে শান্তিরক্ষা ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ট্রাম্প বারবার জাতিসংঘের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বোর্ড অব পিস মূলত গাজার পুনর্গঠন পরিকল্পনার সঙ্গে যুক্ত, তবে সমালোচকরা বলছেন, এর বিস্তৃত কার্যপরিধি জাতিসংঘের বিদ্যমান দায়িত্বের সঙ্গে সংঘাত সৃষ্টি করতে পারে। 

/এমবিএম/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের