গাজা ও ইরান ইস্যুতে ইসরায়েলে ট্রাম্পের দূতেরা

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জানুয়ারি ২০২৬, ১৭:৩৬আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ১৭:৩৬

গাজা পরিস্থিতি ও ইরানকে কেন্দ্র করে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইসরায়েল সফরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। শনিবার তারা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট দুই কর্মকর্তা।

একই সময়ে মধ্যপ্রাচ্যে নিযুক্ত মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান ব্র্যাড কুপারও ইসরায়েলে পৌঁছেছেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনথ। তিনি ইসরায়েলের চিফ অব জেনারেল স্টাফ আইয়াল জামির এবং বিমান বাহিনী প্রধান তোমের বার-এর সঙ্গে উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠকে মিলিত হবেন বলে আশা করা হচ্ছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল টুয়েলভ জানিয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি পাওয়ায় তেহরানের ওপর মার্কিন হামলার আশঙ্কা প্রবল হচ্ছে। গত বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন আক্রমণের সম্ভাবনার কথা বিবেচনা করে তাদের পুরো বিমান বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার এক সতর্কবার্তায় বলেন, যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী ‘আরমাডা’ (রণতরী বহর) ইরানের দিকে যাচ্ছে। তবে তিনি আশা করেন এগুলো ব্যবহার করতে হবে না। ট্রাম্প তেহরানকে বিক্ষোভকারী হত্যা এবং পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু না করার জন্য হুঁশিয়ারি দিয়েছেন। বিপরীতে ইরান অভিযোগ করেছে, নিষেধাজ্ঞার মাধ্যমে ওয়াশিংটন দেশটিতে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকার পরিবর্তনের অজুহাত খুঁজছে।

গাজা প্রশাসনের জন্য গঠিত অন্তর্বর্তীকালীন ফিলিস্তিনি কমিটির প্রধান আলী শাথ বৃহস্পতিবার জানান, দীর্ঘ প্রতীক্ষিত রাফাহ সীমান্ত ক্রসিং আগামী সপ্তাহে খুলে দেওয়া হবে। তবে ইসরায়েল চাচ্ছে এই সীমান্ত দিয়ে গাজায় প্রবেশের চেয়ে বের হওয়া মানুষের সংখ্যা যেন বেশি থাকে। গত অক্টোবরে ইসরায়েল ও হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এই সীমান্ত খোলার কথা ছিল। বর্তমানে সীমান্তের গাজা অংশটি ইসরায়েলি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৭১ হাজার ৬৫৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গত অক্টোবরে যুদ্ধবিরতি হওয়ার পর থেকে এ পর্যন্ত ৪৮১ জন প্রাণ হারিয়েছেন। ওয়াশিংটন জানিয়েছে, তাদের শান্তি পরিকল্পনা এখন দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করেছে, যার অধীনে ইসরায়েলি সেনাদের গাজা থেকে আরও প্রত্যাহারের কথা রয়েছে।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রকাশ্যে থুথু ফেললে ১০০, প্রস্রাব করলে ২০০ রুপি জরিমানা পশ্চিমবঙ্গে
পুরনো খাবারে নতুন মেয়াদ, পেপসি-নেসলে-কোকাকোলার রফতানি পণ্য নিয়ে মুম্বাইয়ে জালিয়াতির পর্দাফাঁস
সর্বশেষ খবর
নতুন পে-স্কেল হলো, এবার কি দুর্নীতি কমবে?
নতুন পে-স্কেল হলো, এবার কি দুর্নীতি কমবে?
একদিনে হামের উপসর্গে ৬, ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
একদিনে হামের উপসর্গে ৬, ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
ডেমরায় বিএনপি নেতার বাড়িতে গুলি: সন্দেহভাজন ছাত্রদল নেতা গ্রেফতার
ডেমরায় বিএনপি নেতার বাড়িতে গুলি: সন্দেহভাজন ছাত্রদল নেতা গ্রেফতার
শেখ হাসিনা রাজনীতিতে লাশের সংস্কৃতি চালু করেছিলেন: রিজভী
শেখ হাসিনা রাজনীতিতে লাশের সংস্কৃতি চালু করেছিলেন: রিজভী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত