ইরানের আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংস্থা’ ঘোষণা করলো ইইউ

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জানুয়ারি ২০২৬, ১৬:৩৮ আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ১৮:৪১

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলো ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)-কে ‘সন্ত্রাসী সংস্থা’ হিসেবে ঘোষণা করার রাজনৈতিক সিদ্ধান্তে একমত হয়েছে। বৃহস্পতিবার ইইউর পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে এমনটাই জানিয়েছেন। তুরস্কভিত্তিক সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।

কাজা কালাস পোস্টে লিখেছেন, ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) যে নির্যাতন চালিয়েছে তা অনন্তর প্রতিক্রিয়াহীনভাবে থাকা যায় না। এই কারণে ইইউ আইআরজিসি-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার সাহসী সিদ্ধান্ত নিয়েছে।

একই সঙ্গে ইইউ ২১টি সরকারি সংস্থা এবং ইরানের বিভিন্ন কর্মকর্তার ওপর ভিসা নিষেধাজ্ঞা আর সম্পদ ফ্রিজের পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধান প্রসিকিউটর এবং আঞ্চলিক আইআরজিসি কমান্ডাররা।

ইরানের সশস্ত্র বাহিনী ইইউর এই ঘোষণার প্রতিক্রিয়ায় হিসেবে এটিকে দায়িত্বজ্ঞানহীন এবং বিদ্বেষপ্রবণ বলে অভিহিত করেছে।

ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইনও এই রাজনৈতিক চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি অনেক দিন ধরেই প্রয়োজনীয় ছিল।

উল্লেখ্য, ইরানে রিয়ালের মান কমে যাওয়া এবং অর্থনৈতিক সংকটের কারণে ২৮ ডিসেম্বর থেকে বিক্ষোভ শুরু হয়। ধীরে ধীরে এই বিক্ষোভ দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। বিভিন্ন যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থার দাবি, এই বিক্ষোভে অন্তত ৬,১২৬ জন নিহত হয়েছেন।

/এসএসএস/এমওএফ/
সম্পর্কিত
ক্যান্সার জয় করে ভ্যাটিকানে ফিরলেন পোপ লিও
আয়ারল্যান্ডে ২৩ বছর ধরে থাকা বাংলাদেশি ট্যাক্সিচালককে শর্তসাপেক্ষে মুক্তি 
ফের রণক্ষেত্র ফ্রান্স, পুলিশের সঙ্গে সংঘর্ষ
সর্বশেষ খবর
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত