ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে দ্বিতীয় রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৫আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৫

ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক শক্তি আরও বাড়াতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তেহরানকে পরমাণু কর্মসূচি নিয়ে নতুন চুক্তিতে বাধ্য করতে দেশটিতে ইতোমধ্যে অবস্থানরত একটি রণতরির পাশাপাশি বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরি মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। শুক্রবার সংশ্লিষ্ট এক কর্মকর্তা এই পরিকল্পনার কথা জানান বলে মার্কিন বার্তা সংস্থা এপির খবরে উঠে এসেছে।

পরিকল্পনা অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড রণতরিকে মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হচ্ছে। এর আগে থেকেই আরব সাগরে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারসহ অবস্থান করছে মার্কিন রণতরি ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ফোর্ড মোতায়েন হলে ওই অঞ্চলে একই সঙ্গে দুটি শক্তিশালী মার্কিন রণতরি ও তাদের সহযোগী যুদ্ধজাহাজ মোতায়েন থাকবে।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে প্রথম এই মোতায়েনের খবর প্রকাশ হয়। বর্তমানে লোহিত সাগর ও সংলগ্ন এলাকায় উত্তেজনা বিরাজ করছে। উপসাগরীয় আরব দেশগুলো ইতোমধ্যে সতর্ক করেছে যে, গাজা উপত্যকায় ইসরায়েল-হামাস যুদ্ধের রেশ কাটতে না কাটতেই নতুন কোনও হামলা এই অঞ্চলকে ফের বড় ধরনের সংঘাতের দিকে ঠেলে দিতে পারে।

প্রেসিডেন্ট ট্রাম্প গত বৃহস্পতিবার ইরানকে সতর্ক করে বলেছেন, চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে ফলাফল হবে খুবই যন্ত্রণাদায়ক। গত সপ্তাহে ওমানে পরোক্ষ আলোচনার পর ট্রাম্প জানান, তিনি আগামী এক মাসের মধ্যে একটি চুক্তিতে পৌঁছাতে চান। গত বুধবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও দীর্ঘ আলাপ করেছেন ট্রাম্প। নেতানিয়াহু তেহরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি বন্ধ এবং হামাস ও হিজবুল্লাহর মতো গোষ্ঠীগুলোর ওপর সমর্থন প্রত্যাহারের শর্ত যুক্ত করার জন্য চাপ দিচ্ছেন।

বাইরে যুদ্ধের দামামা আর ভেতরে চরম অভ্যন্তরীণ চাপে রয়েছে ইরান। গত মাসে দেশব্যাপী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হাজারো মানুষের স্মরণে দেশটিতে ৪০ দিনের শোক পালন শুরু হয়েছে। নিষেধাজ্ঞা-জর্জরিত দেশটিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, শোকাতুর মানুষ জমায়েত হয়ে দেশাত্মবোধক গান গাইছেন।

২০২৫ সালের জুন মাস থেকে মোতায়েন থাকা ইউএসএস ফোর্ডের ক্রুরা ইতোমধ্যে প্রায় আট মাস ধরে সমুদ্রে রয়েছেন। এই নতুন নির্দেশনার ফলে তাদের এই মোতায়েন আরও দীর্ঘ হবে বলে ধারণা করা হচ্ছে। যদিও এই বিষয়ে হোয়াইট হাউজ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।

/এএ/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের