ইরান-মার্কিন চুক্তির সময় ফুরিয়ে আসছে: আইএইএ প্রধান

রাইনা সিদ্দিকী
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪১আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২২

জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বৈঠকে কিছু অগ্রগতি হয়েছে, তবে সময় দ্রুত ফুরিয়ে আসছে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক পারমাণবিক তদারকি সংস্থা ইন্টারন্যাশনাল  অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ)-এর মহাপরিচালক রাফায়েল গ্রসি। তিনি বলেন, আলোচনায় হয়তো এক ধাপ এগোনো সম্ভব হয়েছে, কিন্তু এখনও অনেক কাজ বাকি এবং আমাদের হাতে খুব  বেশি সময় নেই। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

ওমানের মধ্যস্থতায় সুইজারল্যান্ডের জেনেভা শহরে এ সপ্তাহে দুই পক্ষের বৈঠক অনুষ্ঠিত হয়। গত জুনে ১২ দিনের সংঘাতের পর ভেঙে পড়া আলোচনা পুনরায় শুরু হওয়ায় কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত মিলেছে। তবে আলোচনার ওপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপের হুমকি ছায়া ফেলছে।

ফরাসি টেলিভিশন চ্যানেল এলসিআইকে দেওয়া সাক্ষাৎকারে গ্রোসি বলেন, “বাস্তব বিষয়গুলো নিয়ে এখন আলোচনা শুরু হয়েছে, কী করতে হবে এবং কীভাবে এগোতে হবে, তা নিয়ে কথা হচ্ছে।” আর্জেন্টাইন কূটনীতিক গ্রোসি আরও বলেন, দুই পক্ষের মধ্যেই সমঝোতায় পৌঁছানোর সদিচ্ছা রয়েছে, তবে এমন একটি চুক্তি অত্যন্ত জটিল।

গত জুনের ১২ দিনের যুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর তেহরান আইএইএর সঙ্গে কিছু সহযোগিতা স্থগিত করে। ইরান অভিযোগ তোলে, সংস্থাটি পক্ষপাতদুষ্ট আচরণ করেছে এবং হামলার নিন্দা জানাতে ব্যর্থ হয়েছে। এর ফলে ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে আইএইএর পরিদর্শকদের প্রবেশাধিকারও সীমিত করা হয়।

এদিকে বুধবার হোয়াইট হাউস ইরানকে সতর্ক করে বলেছে, সমঝোতায় পৌঁছানোই হবে বিচক্ষণ সিদ্ধান্ত। একই দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও সামরিক পদক্ষেপের ইঙ্গিত দেন। জানুয়ারিতে সরকারবিরোধী বিক্ষোভ দমনে প্রাণহানির ঘটনাকে কেন্দ্র করে ট্রাম্প প্রথম ইরানের বিরুদ্ধে সামরিক হুমকি দেন।

আলোচনা পুনরায় শুরু হলেও ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার রেখেছে, যা কূটনৈতিক প্রক্রিয়াকে আরও সংবেদনশীল করে তুলেছে বলে বিশ্লেষকরা জানিয়েছেন।  

 
/আরএস/ /এমবিএম/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি