ইরানে মার্কিন হামলার শঙ্কা

ইসরায়েলে পৌঁছালো বিশ্বের বৃহত্তম রণতরি

আন্তর্জাতিক ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫৮আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫৮

ইরানে সম্ভাব্য সামরিক হামলার প্রস্তুতির অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরি জেরাল্ড আর ফোর্ড ইসরায়েল উপকূলে পৌঁছেছে। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল ১২-এর বরাতে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রণতরিটির আগমনের আগে গত বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের ২০টি জ্বালানি সরবরাহকারী (রিফুয়েলিং) বিমান ইসরায়েলে অবতরণ করে। এর আগে ইসরায়েলি ব্রডকাস্টিং অথরিটি তেল আবিবের কাছে বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের চারটি কেসি-৪৬এ পেগাসাস রিফুয়েলিং বিমান পৌঁছানোর খবর জানিয়েছিল।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের এই বিশাল সামরিক উপস্থিতির মূল কারণ ইরানের ওপর সম্ভাব্য সামরিক হামলার প্রস্তুতি। এই অঞ্চলে যেকোনও পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্র তাদের শক্তি বৃদ্ধি করছে বলে ধারণা করা হচ্ছে।

তবে এই রণতরি বা সামরিক সরঞ্জামের আগমনের বিষয়ে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

/এএ/
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম