ইরানের দুই স্কুলে ইসরায়েলের হামলা, নিহত অর্ধশতাধিক

আন্তর্জাতিক ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২৭আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২৭

ইরানের হরমোজগান প্রদেশের শহর মিনাবে অবস্থিত একটি বালিকা বিদ্যালয়ে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৫১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। এর মাধ্যমে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ব্যাপক বোমাবর্ষণের ফলে ইরানে তাৎক্ষণিক বেসামরিক ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট হয়ে উঠছে। খবর আল-জাজিরার।

ইরানের সংবাদ সংস্থা মেহের জানিয়েছে, রাজধানী তেহরানের পশ্চিমে একটি স্কুলে ইসরায়েলের হামলায় অন্তত দুই শিক্ষার্থী নিহত হয়েছে।

বালিকাদের স্কুলে হামলা নিয়ে তেহরানে অবস্থান করা আল-জাজিরার সাংবাদিক মোহাম্মদ ভ্যাল জানান, নতুন প্রতিবেদনগুলো নিশ্চিত করছে যে ওই হামলায় নিহতের সংখ্যা এখন ৪০ জনের বেশি হয়েছে। এটি একটি বেসামরিক লক্ষ্যবস্তু এবং এটি এমন একটি লক্ষ্য যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলিদের চলমান অভিযানের ক্ষেত্রে সত্যিই সমস্যাজনক হয়ে উঠতে পারে। দেশ দু’টি বলছে, তারা কেবল সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে, বেসামরিক লক্ষ্যবস্তুতে নয়।

ভ্যাল বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাদের জন্য সহায়তা বা সাহায্য আসছে। কিন্তু, এখন আমরা বেসামরিক হতাহতের ঘটনা দেখছি। এ বিষয়টিকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরবে তেহরান।

ইরানের হেলথ অ্যান্ড মেডিকেল এডুকেশন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ১২ দিনের হামলায় কয়েক হাজার বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছে। অনেক বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

/এবিএম/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী