ইরানে পদাতিক বাহিনী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র? গোপনীয়তা বজায় রাখছে পেন্টাগন

আন্তর্জাতিক ডেস্ক
০২ মার্চ ২০২৬, ২০:৩৯আপডেট : ০২ মার্চ ২০২৬, ২০:৫৩

ইরানে চলমান সামরিক অভিযানে মার্কিন পদাতিক বাহিনী মোতায়েন করা হয়েছে কি না, এমন প্রশ্নে সরাসরি কোনও তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছে পেন্টাগন। সোমবার এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই বিষয়ে ধোঁয়াশা বজায় রেখে বলেন, যুক্তরাষ্ট্র জেতার জন্যই লড়ছে।

সংবাদ সম্মেলনে বর্তমানে ইরানে মার্কিন সেনাদের সরাসরি উপস্থিতি আছে কি না, জানতে চাইলে হেগসেথ বলেন, ‘না, তবে ভবিষ্যতে আমরা কী করব বা কী করব না, সেই চর্চায় আমরা এখনই যাব না।’

ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু হওয়ার পর এখন পর্যন্ত চারজন মার্কিন সেনাসদস্যের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ কিংবা জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান এয়ার ফোর্স জেনারেল ড্যান কেইন কেউই এই মৃত্যু নিয়ে বিস্তারিত কোনও তথ্য দেননি।

অভিযানের চূড়ান্ত লক্ষ্য কী, এটি কতদিন স্থায়ী হতে পারে কিংবা যুদ্ধের সাফল্য ঠিক কীসের ওপর নির্ভর করছে, সাংবাদিকদের এমন প্রশ্নেরও সুনির্দিষ্ট উত্তর দেননি তারা। হেগসেথ যুক্তি দেন যে, এসব তথ্য প্রকাশ করলে মার্কিন বাহিনী প্রতিকূল পরিস্থিতির মুখে পড়তে পারে।

হেগসেথ কঠোর ভাষায় বলেন, ‘আমরা কেন এই দুনিয়াতে আপনাকে, শত্রুকে বা অন্য কাউকে বলব যে লক্ষ্য অর্জনে আমরা কী করব বা কী করব না? আমরা জয়ের জন্যই লড়ছি।’

সূত্র: এপি

/এএ/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের