লন্ডনে ৩ তলার জানালা দিয়ে পড়ে নবজাতক মৃত্যু, মা কারাগারে

মুনজের আহমদ চৌধুরী, লন্ডন
১৮ মার্চ ২০২৬, ২২:৫৫আপডেট : ১৮ মার্চ ২০২৬, ২২:৫৫

লন্ডনের একটি আবাসিক ভবনের তিনতলার জানালা থেকে প্রায় ৩২ ফুট নিচে পড়ে শিশু মারিয়ামের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত মা জহিরা বিজাওয়ানিকে (৪৩) কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (১৮ মার্চ) লন্ডনের ওল্ড বেইলি আদালতে এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়।

আদালতের বিচারক মার্ক লুক্রাফ্ট কেসি মামলার পরবর্তী বিচারিক ধাপগুলোর সময় নির্ধারণ করেছেন। আগামী ৩ জুন অভিযোগ গঠনের দিন ধার্য করা হয়েছে। এ ছাড়া মামলার নিয়মিত বিচার প্রক্রিয়া শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ১৫ ফেব্রুয়ারি। বর্তমানে জহিরাকে বিচার বিভাগীয় হেফাজতে রাখা হয়েছে।

আদালতে প্রসিকিউটর ফিলিপ ম্যাকঘি গত ১৪ মার্চের ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদন পেশ করেন। ফরেনসিক রিপোর্ট অনুযায়ী, গ্রেট পিটার স্ট্রিটে পরিবারের বাসভবনের তিনতলার জানালা থেকে পড়ে শিশু মারিয়ামের মাথায় গুরুতর চোট লাগে এবং খুলি ফেটে তার মৃত্যু হয়।

তদন্তে জানা গেছে, অভিযুক্ত মা জহিরা একজন উচ্চশিক্ষিত স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞ। তিনি ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত লন্ডনের হার্লে স্ট্রিট ক্লিনিকে ক্লিনিক্যাল কো-অর্ডিনেটর হিসেবে কর্মরত ছিলেন। এর আগে লন্ডনের বেশ কয়েকটি হাসপাতালেও তিনি দায়িত্ব পালন করেছেন। মেট্রোপলিটন পুলিশের স্পেশালিস্ট ক্রাইম কমান্ড বর্তমানে সেই বাড়ির পরিবেশ এবং জহিরার উচ্চতর পেশাগত দক্ষতার বিপরীতে এই মর্মান্তিক ঘটনার যোগসূত্র খতিয়ে দেখছে।

আদালতে জানানো হয়, গত শনিবার সকাল সাড়ে ৭টায় শিশুটির বাবা প্রথম জরুরি সেবা সংস্থা ৯৯৯-এ ফোন করেন। সে সময় তিনি রান্নাঘরে শিশুর খাবার তৈরি করছিলেন। জানালা দিয়ে পড়ে যাওয়ার পর তিনি দ্রুত নিচে নেমে শিশুটিকে বাঁচানোর চেষ্টা করেন। কয়েক মিনিটের মধ্যে লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে একটি বড় ট্রমা সেন্টারে নিয়ে যায়। তবে সকাল ৯টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ডিটেক্টিভ চিফ ইন্সপেক্টর অ্যালিসন ফক্সওয়েল নিশ্চিত করেছেন যে, ঘটনাটি পারিবারিক প্রেক্ষাপটে ঘটেছে এবং এই ঘটনায় অন্য কোনও সন্দেহভাজনকে খোঁজা হচ্ছে না।

/এএ/
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম