মার্কিন ঘাঁটিতে বিদ্যুৎ সরবরাহকারী স্থাপনায় হামলার হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
২৩ মার্চ ২০২৬, ১৬:৪৮আপডেট : ২৩ মার্চ ২০২৬, ১৬:৪৮

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা ঘনিয়ে আসার মুখে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে বিদ্যুৎ সরবরাহকারী স্থাপনাগুলোতে হামলার হুমকি দিয়েছে ইরান। সোমবার দেশটির অভিজাত বাহিনী রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়।

উপসাগরীয় আরব দেশগুলোতে সাম্প্রতিক হামলার বিষয়ে তেহরানের অবস্থান ব্যাখ্যা করার সর্বশেষ প্রচেষ্টা হিসেবে এই বিবৃতিকে দেখা হচ্ছে। সোমবার সকালে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বিবৃতিটি পড়ে শোনানো হয়।

রবিবার ভোরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন যে, হরমুজ প্রণালিতে নৌযান চলাচলে ইরানের বাধার কারণে যদি সেটি কার্যত বন্ধ থাকে, তবে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে ইরানীয় বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালাবে যুক্তরাষ্ট্র। মূলত ট্রাম্পের সেই হুমকির পরই তেহরান পাল্টা এই হুঁশিয়ারি দিলো।

বিবৃতিতে রেভল্যুশনারি গার্ড জানায়, আমরা আমাদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিচ্ছি যে, যদি ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হয়, তবে ইরানও পাল্টা জবাব দেবে। সেক্ষেত্রে দখলদার ইসরায়েল সরকারএবং ওই অঞ্চলের যেসব দেশ মার্কিন ঘাঁটিতে বিদ্যুৎ সরবরাহ করে, তাদের বিদ্যুৎকেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, পাশাপাশি যেসব অর্থনৈতিক, শিল্প ও জ্বালানি অবকাঠামোতে আমেরিকার শেয়ার রয়েছে, সেগুলোতেও হামলা চালানো হবে। আমরা যে এটি করব, এই বিষয়ে কোনও সন্দেহ রাখবেন না।

সূত্র: এপি

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী