পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চায় ইরান: চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে আরাঘচি

আন্তর্জাতিক ডেস্ক
২৫ মার্চ ২০২৬, ১১:২৮আপডেট : ২৫ মার্চ ২০২৬, ১১:২৮

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরানকে দ্রুত পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চায় ইরান: চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে আরাঘচি
 ওয়াং ই। মঙ্গলবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী সায়েদ আব্বাস আরাঘচির অনুরোধে অনুষ্ঠিত এক ফোনালাপে তিনি এই আহ্বান জানান। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন
, ইরান অস্থায়ী যুদ্ধবিরতির বদলে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চায়।

আলোচনায় ওয়াং ই বলেন, সংকটপূর্ণ বিষয়গুলো শক্তি প্রয়োগের মাধ্যমে নয়, বরং সংলাপ ও আলোচনার মাধ্যমেই সমাধান করা উচিত। তিনি বলেন, যুদ্ধের চেয়ে আলোচনা সবসময়ই উত্তম, যা ইরান ও তার জনগণের স্বার্থের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।

তিনি আরও জানান, চীন নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ অবস্থান বজায় রাখবে, সার্বভৌমত্ব লঙ্ঘনের বিরোধিতা করবে এবং শান্তি আলোচনাকে এগিয়ে নিতে কাজ করবে, যাতে অঞ্চলে স্থিতিশীলতা ফিরে আসে।

আরাঘচি সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি সম্পর্কে চীনকে অবহিত করেন এবং জরুরি মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ইরানের জনগণ আরও ঐক্যবদ্ধ হচ্ছে।

তিনি জোর দিয়ে বলেন, ইরান অস্থায়ী যুদ্ধবিরতির বদলে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চায়।

আরাঘচি আরও বলেন, হরমুজ প্রণালী সব দেশের জন্য উন্মুক্ত রয়েছে এবং জাহাজ চলাচল নিরাপদ। তবে যারা ইরানের সঙ্গে যুদ্ধে লিপ্ত, তাদের ক্ষেত্রে বিষয়টি প্রযোজ্য নয়।

তিনি আশা প্রকাশ করেন, সব পক্ষ উত্তেজনা বাড়ানোর পরিবর্তে তা কমাতে কার্যকর পদক্ষেপ নেবে এবং শান্তি প্রতিষ্ঠায় চীন গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখবে।

সূত্র: সিএমজি, সিসিটিভি

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম