ওমান উপকূলে মার্কিন জাহাজকে লক্ষ্যবস্তু করার কথা জানালো আইআরজিসি

আন্তর্জাতিক ডেস্ক
২৮ মার্চ ২০২৬, ১৬:৪৩আপডেট : ২৮ মার্চ ২০২৬, ১৭:১৮

ওমান উপকূলে থাকা একটি মার্কিন জাহাজকে লক্ষ্যবস্তু করার কথা জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। শনিবার (২৮ মার্চ) আইআরজিসির খাতাম আল-আনাবিয়া হেডকোয়ার্টারের মুখপাত্র এ তথ্য জানান। খবর আল-জাজিরার।

মুখপাত্র বলেন, ইরানি বাহিনী ওমানের সালালাহ বন্দরের দূরত্বে অবস্থান একটি মার্কিন সামরিক সহায়তাকারী জাহাজকে লক্ষ্য করে আক্রমণ চালায়।

তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, “আমরা পূর্বে যেমন ঘোষণা করেছি, ভ্রাতৃপ্রতিম ও বন্ধুত্বপূর্ণ দেশ ওমানের জাতীয় সার্বভৌমত্বকে ইরান সম্মান করে।”

এদিকে, ইরাকের একটি তেলক্ষেত্রে একটি ড্রোন আছড়ে পড়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা বলছে, ড্রোন আছড়ে পড়লেও বিস্ফোরণের কোনও ঘটনা ঘটেনি।

ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বাসরা প্রদেশে অবস্থিত মাজনুন তেলক্ষেত্রে একটি ড্রোন বিস্ফোরণ ছাড়াই আঘাত হেনেছে। এতে হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।

মাজনুন ইরাকের দক্ষিণাঞ্চলে থাকা একটি গুরুত্বপূর্ণ তেলক্ষেত্র। ইরান যুদ্ধ শুরু হওয়ার আগেও একাধিকবার সেখানে ইরানি ড্রোনের হামলা হয়েছে।

অন্যদিকে, লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, আজ দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত পাঁচজন প্যারামেডিক প্রাণ হারিয়েছেন। এছাড়া লেবাননের দক্ষিণাঞ্চলের সাতটি গ্রামের বাসিন্দাকে এলাকা ছাড়তে বলেছে ইসরায়েলি বাহিনী। 

/এবিএম/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী