গাজায় ইসরায়েলি হামলায় তিন পুলিশসহ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক
২৯ মার্চ ২০২৬, ১৫:৫১আপডেট : ২৯ মার্চ ২০২৬, ১৫:৫১

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। রবিবার ভোরের দিকে চালানো এসব হামলায় নিহতদের মধ্যে তিনজন পুলিশ সদস্য রয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের নাসের হাসপাতাল জানিয়েছে, রবিবার ভোরে দুটি পৃথক হামলা চালায় ইসরায়েল। এর মধ্যে একটি হামলা চালানো হয় পুলিশের একটি চেকপোস্টে। অন্য হামলায় শহরটির একদল সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু করা হয়। নিহতদের মরদেহগুলো নাসের হাসপাতালে নেওয়া হয়েছে।

তবে এসব হামলার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।

ইসরায়েল ও হামাসের মধ্যে দুই বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্ধে গত অক্টোবরে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। তবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে উপত্যকায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

সূত্র: এপি

/এএ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম