নিরাপত্তা সহযোগিতায় একমত ইউক্রেন ও সিরিয়া: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
০৬ এপ্রিল ২০২৬, ১৫:০০আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ১৫:০০

ইউক্রেন ও সিরিয়া নিরাপত্তা সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে। মধ্যপ্রাচ্যে ইরান বনাম যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে কিয়েভ এই অঞ্চলে নিজেদের সামরিক অভিজ্ঞতা বিনিময়ের প্রস্তাব দেওয়ার পর দুই দেশের মধ্যে এই সমঝোতা হলো। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

২০২৪ সালে বাশার আল-আসাদ সরকারের পতনের পর প্রথমবারের মতো দামেস্ক সফরে গিয়ে রবিবার সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠক করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বৈঠক শেষে টেলিগ্রামে জেলেনস্কি লিখেছেন, দুই দেশের সমাজের নিরাপত্তা ও উন্নয়নের সুযোগ সৃষ্টিতে দুই নেতা একযোগে কাজ করতে সম্মত হয়েছেন। তিনি বলেন, ‘সামরিক ও নিরাপত্তা বিষয়ক অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে আমাদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে।’

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান ও তার মিত্র গোষ্ঠীগুলো বিভিন্ন ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোর লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে। রাশিয়ার সঙ্গে চার বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে ড্রোন হামলা মোকাবিলায় বিশেষ দক্ষতা অর্জন করেছে ইউক্রেন। জেলেনস্কি এই অঞ্চলের দেশগুলো সফরের সময় সেই দক্ষতা বিনিময়ের প্রস্তাব দিচ্ছেন। ইতোমধ্যে কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে বিশেষজ্ঞ দল পাঠিয়েছে কিয়েভ।

গত সপ্তাহে উপসাগরীয় দেশগুলো সফরের সময় সৌদি আরব ও কাতারের সঙ্গে দীর্ঘমেয়াদি সামরিক সহযোগিতা চুক্তি সই করেছেন জেলেনস্কি। বর্তমানে সিরিয়ার কাছে ইরানি ড্রোন বা ক্ষেপণাস্ত্র মোকাবিলা করার মতো কোনও কার্যকর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই।

নিরাপত্তার পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিয়েও আলোচনা হয়েছে দুই নেতার মধ্যে। জেলেনস্কি প্রেসিডেন্ট শারাকে আশ্বস্ত করেছেন যে, কিয়েভ একটি নির্ভরযোগ্য শস্য সরবরাহকারী দেশ। এ সময় তারা এই অঞ্চলে খাদ্য নিরাপত্তা শক্তিশালী করার যৌথ সুযোগগুলো নিয়েও আলোচনা করেন।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানিয়েছে, রবিবার দামেস্কে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সেখানে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি এবং ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিহাও উপস্থিত ছিলেন।

দামেস্ক সফরের এক দিন আগে জেলেনস্কি তুরস্ক সফর করেন। সেখানে প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে তার বৈঠকে নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে নতুন পদক্ষেপ গ্রহণের বিষয়ে একমত হন দুই নেতা। এ ছাড়া যৌথ গ্যাস অবকাঠামো প্রকল্প এবং গ্যাসক্ষেত্র উন্নয়নের বিষয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে।

/এএ/
সম্পর্কিত
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
সর্বশেষ খবর
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু