ইস্তাম্বুলে ইসরায়েলি কনসুলেটের সামনে গোলাগুলি, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
০৭ এপ্রিল ২০২৬, ১৬:৩০আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ১৮:২৬

তুরস্কের ইস্তাম্বুলে ইসরায়েলি কনসুলেটের সামনে এক গোলাগুলির ঘটনায় তিন বন্দুকধারী নিহত হয়েছেন। তুর্কি কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

কর্তৃপক্ষ জানায়, কনসুলেটের বাইরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন হামলাকারী ‘নিহত’ হয়েছেন। সিএনএন তুর্ক-এর প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারীরা কনসুলেট ভবনের দিকে এগিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের থামার নির্দেশ দেয়। কিন্তু তারা নির্দেশ অমান্য করলে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।

ধারণা করা হচ্ছে, বন্দুকধারীরা কনসুলেট ভবনের ভেতরে ঢুকে যে তলায় ইসরায়েলি দফতর অবস্থিত, সেখানে পৌঁছানোর চেষ্টা করছিল। প্রায় ছয় মিনিট ধরে চলা এই বন্দুকযুদ্ধে দুই পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন বলে জানিয়েছে সিএনএন তুর্ক।

তুরস্কের টেলিভিশন চ্যানেল এনটিভি জানিয়েছে, হামলাকারীদের কাছে দূরপাল্লার রাইফেল এবং প্রচুর পরিমাণে গোলাবারুদ ছিল। হামলার সময় তাদের পিঠে ব্যাগ ছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী