যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাসের কথা জানালেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
১১ এপ্রিল ২০২৬, ১৬:৩৫আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ১৬:৩৫

যুক্তরাষ্ট্রের প্রতি ‘গভীর অবিশ্বাস’ নিয়ে শনিবারের আলোচনায় বসছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এই মন্তব্য করেছেন। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

আরাঘচি বলেছেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মাঝপথেই ইরান দুবার হামলার শিকার হওয়ায় এই আস্থার সংকট তৈরি হয়েছে।

শনিবারের এই আলোচনাকে কেন্দ্র করে আরাঘচির দফতর থেকে টেলিগ্রামে একটি পোস্ট করা হয়। সেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে, ইরান যদি আবারও কোনও হামলার শিকার হয়, তবে তারা এর কঠোর জবাব দেবে।

আব্বাস আরাঘচি বলেন, আলোচনার টেবিলে বসার আগে অতীতের তিক্ত অভিজ্ঞতা তাদের ভাবিয়ে তুলছে। বিশেষ করে আলোচনার চলাকালীন হামলার ঘটনাগুলো ওয়াশিংটনের প্রতি তেহরানের অবিশ্বাসকে আরও বাড়িয়ে দিয়েছে।

পারমাণবিক আলোচনার পাশাপাশি বর্তমান মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়েও কথা বলেন আরাঘচি। তিনি অবিলম্বে লেবাননে ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন।

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী