আঞ্চলিক শান্তি প্রচেষ্টাকে সমর্থন জোগাতে তেহরানে পুনরায় স্পেনের দূতাবাস চালু করা হয়েছে। সোমবার ইরানে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত আন্তোনিও সানচেজ-বেনেডিতো গাসপার এই তথ্য জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে রাষ্ট্রদূত জানান, স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেসের নির্দেশনা অনুযায়ী তিনি তার নিবেদিত দল নিয়ে ইরানের রাজধানীতে ফিরে এসেছেন।
তিনি উল্লেখ করেন, সম্ভাব্য সব উপায়ে শান্তি প্রচেষ্টায় যোগ দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এর আগে ওই অঞ্চলে তীব্র উত্তেজনার প্রেক্ষাপটে ইরানে নিজেদের কূটনৈতিক উপস্থিতি সাময়িকভাবে কমিয়ে এনেছিল স্পেন।
সূত্র: সিনহুয়া।









