ইসরায়েল সফরে আর্জেন্টিনার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
১৯ এপ্রিল ২০২৬, ১৮:৪৪আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ১৮:৪৪

ইসরায়েলে তিন দিনের সফরে পৌঁছেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। রবিবার দক্ষিণ আমেরিকার এই কট্টর ডানপন্থি নেতা ইসরায়েলে অবতরণ করেন। এই সফরে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করবেন এবং জেরুজালেমের টেম্পল মাউন্টের ওয়েস্টার্ন ওয়াল পরিদর্শন করবেন। এ নিয়ে অন্তত তৃতীয়বারের মতো ওয়েস্টার্ন ওয়াল পরিদর্শন করছেন মিলেই।

ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের কার্যালয় জানিয়েছে, সফরের সময় ইসরায়েলের সঙ্গে নতুন দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে মিলেইর। এছাড়া ইহুদিবিদ্বেষ দমনে প্রতিশ্রুতিবদ্ধ থাকার স্বীকৃতি হিসেবে ইসরায়েলি প্রেসিডেন্টের কাছ থেকে তিনি ‘প্রেসিডেন্টস মেডেল’ গ্রহণ করবেন।

ইরান ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে আসছেন মিলেই। এরই অংশ হিসেবে চলতি মাসের শুরুর দিকে আর্জেন্টিনা বুয়েনস এইরেস থেকে ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে।

গাজা ও লেবাননসহ চলমান যুদ্ধের কারণে ইসরায়েল যখন কূটনৈতিক বিচ্ছিন্নতার মুখোমুখি, তখন নেতানিয়াহুর সরকারের সঙ্গে সম্পর্ক জোরদার করা হাতে গোনা কয়েকজন দক্ষিণপন্থি নেতাদের একজন হলেন মিলেই।

বর্তমানে আর্জেন্টিনার বেশ কিছু দক্ষিণ আমেরিকান প্রতিবেশী দেশ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে বা রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছে।

এছাড়া, চলতি মাসের শুরুর দিকেই নির্বাচনে হেরে ক্ষমতা হারিয়েছেন নেতানিয়াহুর ঘনিষ্ঠ ইউরোপীয় মিত্র ও হাঙ্গেরির নেতা ভিক্টর ওরবান।

সূত্র: এপি

/এএ/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম