গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের জানিয়েছে, গত বছরের অক্টোবরে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত উপত্যকাজুড়ে ইসরায়েলি হামলায় ৭৮০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
এদিকে গাজা উপত্যকাজুড়ে দখলদার ইসরায়েলি বাহিনীর নতুন দফার হামলায় গত সোমবার পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দক্ষিণাঞ্চলের খান ইউনিসে একটি পুলিশ চেকপোস্টে গোলাবর্ষণে তিনজন নিহত ও মধ্যাঞ্চলের বুরেজ শরণার্থী শিবিরে ড্রোন হামলায় একজন প্রাণ হারিয়েছেন। এছাড়া উত্তর গাজা সিটির কাছে জেইতুন পাড়ার একটি গোলচত্বরে ইসরায়েলি হামলায় আরও একজন নিহত হন।







