কুমড়াপাতায় টাকি মাছের চপ

জীবনযাপন ডেস্ক
২৮ জুন ২০২৬, ০৮:১৫আপডেট : ২৮ জুন ২০২৬, ০৮:১৫

চায়ের আড্ডা বা বিকালের নাশতায় ভিন্ন স্বাদের কিছু খেতে চাইলে কুমড়াপাতায় মোড়ানো টাকি মাছের চপ হতে পারে দারুণ একটি পদ। কুমড়াপাতার প্রাকৃতিক সুগন্ধ আর টাকি মাছের স্বাদ মিলিয়ে এই চপটি হয়ে ওঠে আরও লোভনীয় ও মুখরোচক।

উপকরণ
কুমড়াপাতা ৫–৬টি (হালকা ভাপ দিয়ে নেওয়া), টাকি মাছ ৩টি (বড়), সামান্য হলুদ, লবণ ও তেল দিয়ে মাছ লাল করে ভেজে কাঁটা বেছে নিতে হবে। এছাড়া সেদ্ধ আলু একটি, পেঁয়াজ কুচি এক টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি দুইটি, ধনেপাতা কুচি এক চা-চামচ, লবণ স্বাদমতো এবং ভাজার জন্য তেল।

মিশ্রণ তৈরির জন্য
চালের গুঁড়া এক কাপ, বেসন আধা কাপ, সামান্য হলুদ, লবণ স্বাদমতো এবং পরিমাণমতো পানি দিয়ে ঘন একটি ব্যাটার তৈরি করতে হবে।

প্রস্তুত প্রণালি
প্রথমে কুমড়াপাতা ছাড়া সব উপকরণ একসঙ্গে মেখে একটি পুর তৈরি করতে হবে। এরপর পুর থেকে ছোট ছোট বল তৈরি করে প্রতিটি কুমড়াপাতার মাঝখানে রেখে ভালোভাবে পেঁচিয়ে নিতে হবে। পরে প্রস্তুত করা মিশ্রণে চুবিয়ে ডুবোতেলে সোনালি রঙ না আসা পর্যন্ত ভেজে নিতে হবে।

গরম গরম এই কুমড়াপাতায় টাকি মাছের চপ সস বা চাটনি দিয়ে পরিবেশন করলে চায়ের আড্ডায় বাড়তি স্বাদ যোগ করবে।

/এমএএল/
সম্পর্কিত
ছবি তোলার জন্য খাবার, নাকি স্বাদের জন্য? বদলে যাচ্ছে রেস্টুরেন্ট সংস্কৃতি
রেস্টুরেন্টে গিয়ে অপ্রয়োজনীয় খরচ এড়াবেন যেভাবে
স্টেক খেতে গিয়ে ফর্ক-নাইফে ভুল করছেন না তো? জানুন টেবিল ম্যানার
সর্বশেষ খবর
ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকার কর দেওয়ার হাইকোর্টের রায় বহাল
ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকার কর দেওয়ার হাইকোর্টের রায় বহাল
গুলশানে আ.লীগের মিছিল: আরও ৯ জন কারাগারে
গুলশানে আ.লীগের মিছিল: আরও ৯ জন কারাগারে
ভারতের সঙ্গে আমরা সেই স্বামী-স্ত্রীর সম্পর্ক চাই না: স্পিকার
ভারতের সঙ্গে আমরা সেই স্বামী-স্ত্রীর সম্পর্ক চাই না: স্পিকার
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আট জনের মৃত্যু, আক্রান্ত ১২৩২
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আট জনের মৃত্যু, আক্রান্ত ১২৩২
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা